নাচোলে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এমএকে.জিলানী(নাচোল)ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ মে (শনিবার) নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার গোলাবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমির প্রভাষক ইয়াকুব আলী। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,জামায়াত নেতা রফিকুল ইসলাম, তোয়াব আলী, সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন ও সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন।
দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা দু’শতাধিক রোগীকে সম্প‚র্ণ বিনাম‚ল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল মামুন লিখন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাঃ শিরিন আক্তার মিম ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সাব্বির আহমেদ।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রভাষক ইয়াকুব আলী নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের আয়োজনে সামাজিক ও মানবিক উদ্যোগের ভ‚য়সী প্রশংসা করেন।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকরা সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণম‚লক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ বিনাম‚ল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ