শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গলে মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ নামে একটি সংগঠনের নেতৃবৃন্দ। শ্রীমঙ্গলে সক্রিয় একটি গোষ্ঠীর নাম উল্লেখ করে সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মোসাব্বির আল মাসুদ অভিযোগ করেন, স্থানীয় এমপি ও উপজেলা বিএনপির আহবায়ক এর ঘনিষ্ঠ কয়েক ব্যক্তি শহরে বিভিন্ন সড়ক, দোকান ও প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করছে। ক্ষমতাসীন দলের পরিচয় থাকায় ব্যবসায়ীরা প্রতিবাদ করতে পারছে না। রোববার সকাল ১১ টায় শহরের একটি রেষ্টুরেন্টে নাগরিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মাসুদ এসব কথা বলেন। প্রতি মাসে শহরের এস এ পরিবহন থেকে ৫০ হাজার ও পৌরসভার (মামলাকৃত) একটি মার্কেটের ২০ থেকে ২৫ টি দোকান থেকে একই ভাবে প্রতি মাসে ৩ লাখ ২০ হাজার টাকা চাঁদা তোলার একটি অভিযোগ তিনি এরিমধ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানান। এসময় মোসাব্বির আল মাসুদ শহরের মাদকের ভয়াল চিত্র তুলে ধরতে গিয়ে বলেন, শহরে চিন্হিত মাদক কারবারিদের দৌরাত্মে সমাজ জীবনে ভয়াবহ দুর্যোগ নেমে এসেছে। তিনি উপজেলায় সা¤প্রতিক ৪ টি খুনের ঘটনায় মাদকাসক্তদের সম্পৃক্ততা তুলে ধরেন। মাদকের বিরুদ্ধে নিজের সক্রিয় ভুমিকা পালন করায় তার নিজের জীবন হুমকির মুখে পড়েছে- এমন তথ্য দিয়ে তিনি বলেন, সিলেট নিউজ নামে একটি ফেসবুক আইডিতে তাকেসহ শহরের অপারাপর মাদকের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী মানুষদের হত্যা করতে চিহ্নিত মাদক ব্যাবসায়ীরা ভারাটে খুনি নিয়োগ দিয়েছে। সংবাদ সম্মেলনে মাদকাসক্তের হাতে খুন হওয়া পরিবারের সদস্যরা নিহতদের ছবি সাথে নিয়ে উপস্থিত হন। এসময় তারা তাদের স্বজন হারানোর করুন কাহিনী বর্ননা করে মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান। নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা মোসাব্বির আল মাসুদ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে মাদক নির্মুলে ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, এই সমাজ, আমাদের ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচাতে সবাকে এখনই এগিয়ে আসতে হবে। তা না হলে এর আগুনের উত্তাপ থেকে কারো ঘরই রেহায় পাবে না। তিনি স্থানীয় এমপি, ইউএনও পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বয়ে জরুরি সভা আহবানের অনুরোধ জানিয়ে বলেন, এর মাধ্যমে দুই উপজেলার মাদক অপরাধীদের চুড়ান্ত আলটিমেটাম দেয়া হবে। যারা আত্মসমর্পণ করবেন তাদের সমাজিক নিরাপত্তা, বাসস্থানসহ বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যারা মাদককে বেছে নেবে তাদের বিরুদ্ধে সামাজিক ও কঠোর আইনী ব্যবস্থা নেয়া যেতে পারে। এর আগে ‘সবার শ্রীমঙ্গল -সাবাস শ্রীমঙ্গল’ শ্লোগানে মাদক ও চাঁদাবাজি বিরোধী এক মত বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানিয়ে কয়েকটি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
- দৈনিক আমাদের কণ্ঠ: দেশজুড়ে, প্রকাশিত সংবাদ, শীর্ষ সংবাদ, সংবাদ শিরোনাম, সারাদেশ