কলাপাড়ায় অটোরিকশায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কলাপাড়া প্রতিনিধিঃ

কলাপাড়ায় অটোরিকশায় ওড়না পেঁচিয়ে রাদিয়া ইসলাম পিয়ামনি (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। সে শহরের বাদুরতলী এলাকার পলাশ হাওলাদারের মেয়ে ও খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, পিয়ামনি শনিবার বিকালে কোচিং করে অটোরিকশা যোগে বাড়ি যাচ্ছিল, এ সময় অটোরিকশার চাক্কার সাথে ওড়না প্যাচাই , তার সহপাঠীরা কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ