‘জিয়া সাংস্কৃতিক জোট’ একটি ভুয়া সংগঠন বললেন রুহুল কবির রিজভী   

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গত সোমবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান , ‘জিয়া সাংস্কৃতিক জোট’ নামে একটি ভুয়া সংগঠন বিভিন্ন প্রতারণা ও অবৈধ কাজ করছে।

একটি স্বার্থান্বেষী মহল ‘জিয়া সাংস্কৃতিক জোট’ ভুয়া সংগঠন সৃষ্টি করে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ভুয়া সংগঠনটি গত ২৫ মার্চ ঢাকায় একটি অনুষ্ঠানেরও আয়োজন করে।  অবৈধ ও ভুয়া সংগঠনটির সব ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করেন। নেতাকর্মীদের যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

দৈনিক আমাদের কণ্ঠ