জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শিশুদের স্মৃতি নিয়ে লেখা প্রকাশে তথ্য উপদেষ্টার আহ্বান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, যেসব শিশু জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হয়েছে, তাদের লেখা ও স্মৃতিচিহ্ন নিয়ে ‘নবারুণ’ পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ করতে হবে। এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে উপদেষ্টা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। বুধবার (১৭ই সেপ্টেম্বর) ঢাকার তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত কিশোর […]
উৎসবমুখর পরিবেশেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের দুর্গাপূজা গতবারের চেয়েও নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা বুধবার বিকালে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। উপদেষ্টা বলেন, এ বছর পূজামণ্ডপের সংখ্যা গতবারের তুলনায় বাড়ানো হয়েছে। তাছাড়া সরকারি অনুদানও গত বছরের চেয়ে এক কোটি […]
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন আমাদের করতেই হবে— সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন আমাদের করতেই হবে। তিনি আরো বলেন, আমাদের গুড গভর্নেন্স দরকার। নারীদের ক্ষমতায়ন ছাড়া উন্নয়ন অসম্পূর্ণ বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সেমিনার হলে “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ভাবনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক […]
বাণিজ্য ঘাটতি কমাতে পারলে মার্কিন শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা বাড়তি ২০ শতাংশ পাল্টা শুল্ক আরও কিছুটা কমাতে চায় বাংলাদেশ। রবিবার (১৪ সেপ্টেম্বর ) বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ ফর সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লীঞ্চ এর সাথে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের একথা বলেন। উপদেষ্টা বলেন , পাল্টা শুল্ক […]
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার – স্বরাষ্ট্র উপদেষ্টা

বেশি বয়স্ক বন্দিদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। উপদেষ্টা বলেন, ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন […]
বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত দাবি আদায়ের সংগ্রাম চালবে – আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ

গত ১ সেপ্টেম্বর ছিলো বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন হলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ একটি অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত ও প্রাক্তন সদস্যদের পাশাপাশি দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ […]
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভূমি সমস্যা সকলকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মাস্টার প্ল্যান রয়েছে, যেখানে ভূমির ব্যবহার, মালিকানা ও পরিকল্পনা সুনির্দিষ্টভাবে নির্ধারিত থাকে। আমাদের দেশেও ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন জরুরি, বিশেষ করে ভূমির জোনিং ম্যাপ […]
বাজার ব্যবস্থাপনায় পণ্যের নিরবছিন্ন সরবরাহ গুরুত্বপূর্ণ – বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের দেশে পণ্য তৈরির কাঁচামালের অভাব রয়েছে তবে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের মাধ্যমে সে অভাব পূরণ করতে পারে।আল্লাহতালা জ্ঞানার্জনে কাউকে মনোপলি দেননি।যে যত চেষ্টা করবে সে ততটা অর্জন করতে পারবে। এখানে কোন সিন্ডিকেশন নেই। তিনি বলেন,লেবার প্রডাক্টিভিটি , ইউটিলিটি প্রোপরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স,একসেস টু ফিন্যান্স এবং একসেস টু মার্কেট […]
জনগণকে ঐক্যবদ্ধ না করতে পারলে আগামীর যুদ্ধে জয়লাভ করা যাবে না – ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন

মোঃ সেলিম , শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ।। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে পিছিয়ে দেয়ার জন্য একটি স্বার্থন্বেষী গোষ্ঠী এবং স্বৈরাচারের দোসর তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কোন অবস্থাতেই ভাববার প্রয়োজন নেই স্বৈরাচারে দোসর পালিয়ে গিয়েছে। স্বৈরাচার পালিয়েছে কিন্তু স্বৈরাচারের দোসর আপনার আমার ভেতরেই আছে। কোন অবস্থাতেই তাদেরকে জয়যুক্ত […]
রোড এন্ড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

রোড এন্ড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনের মধ্যে দিয়ে চীন ও বাংলাদেশের যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, আমাদের পারস্পরিক সহযোগিতা ও আইডিয়া শেয়ার করার প্লাটফর্ম এ এক্সিবিশন। এর মাধ্যমে ট্রেড ও ইনভেস্টমেন্ট এর সংযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন […]