ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে বিস্ফোরণ
সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া বিরাসার বিজিএফসিএল’র কুমিল্লা-সিলেট মহাসড়ক) সামনে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার ভোরে একটি ট্রাক সড়কে উল্টে গিয়ে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে। আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছে। ঘটনাটি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন। বিরাসার স্থানীয় বাসিন্দা আল আমিন […]
আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ , সভাপতি সৌরভ ও সাধারণ সম্পাদক সাকিব
স্টাফ রিপোর্টারঃ “তারুণ্যের মিসেলে সাংবাদিকতা” স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় তরুণ সাংবাদিকদের নিয়ে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়।মঙ্গলবার দুপুরে আশুলিয়ার একটি রেস্টুরেন্টে সকল সদস্যের উপস্থিতিতে ভোটের মাধ্যমে কালের কন্ঠের (মাল্টিমিডিয়া) আঞ্চলিক প্রতিনিধি (সাভার) এইচ এম সৌরভ ও বিডি আর্কাইভ অনলাইন নিউজ পোর্টালের সাভার প্রতিনিধি সাকিব আসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের একটি কার্যনির্বাহী […]
বরিশাল বিভাগের ৩২৮টি স্থানে বসছে কোরবানির পশুর হাট
বরিশাল জেলা প্রতিনিধি : আর মাত্র কদিন পরেই মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহা। ত্যাগের মহিমায় পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর তাই কোরবানির পশুর চাহিদা মেটাতে প্রতিবারের ন্যায় এবারও বরিশালে বসছে স্থায়ী এবং অস্থায়ী পশুর হাট। বরিশাল জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, এবার মহানগরীসহ বরিশাল […]
রামুতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুনের ঘটনায় দু’জন গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় কোরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারী দলের ছুরিকাঘাতে সালাউদ্দিন পারভেজ (১৮) নামে এক তরুণ প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই গরু ব্যবসায়ী। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া-ফুলনিরচর সড়কের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। নিহত যুবক উপজেলার কাউয়ারখোপ […]
পুশইন করে ভারত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় : কাদের গনি চৌধুরী
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির জন্য ভারত ‘পুশইন’কৌশল বেছে নিয়েছে। বাংলাভাষী ও রোহিঙ্গাদের জোরপূর্বক পুশইন করে ভারত বাংলাদেশের ভূখণ্ডে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তিনি বলেন,জোরপূর্বক এক দেশ থেকে আরেক দেশে ঠেলে দেয়া আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। আজ দুপুরে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আয়োজিত অবৈধ পুশইন […]
যমুনা অয়েলের সাবেক সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ রশিদের বিরুদ্ধে দুদকের মামলা
মোর্শেদ মারুফঃ যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক সহকারী মহাব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ রশিদ-এর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। মোঃ আব্দুল্লাহ রশিদ (৬৩), যিনি যমুনা অয়েল কোম্পানির খিলগাঁও অফিসে কর্মরত ছিলেন, এখন প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা। তার পিতার নাম মৃত হারুন অর রশিদ। স্থায়ী […]
গোপালগঞ্জে পরিচ্ছন্ন কর্মীদের বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সচেতনতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শাহীন মুন্সী, স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে ১৩৫ জন পরিচ্ছন্ন কর্মীকে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩জুন) সকাল ১০টায় গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার শাখা) বিশ্বজিৎ কুমার পাল এর সভাপতিত্বে পৌর মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি […]
কলাপাড়ায় নৌবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম চলে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের উত্তর লালুয়া ইউ সি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এই মেডিকেল ক্যাম্পেইনটির আয়োজন করে বানৌজা শের-ই-বাংলা। স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য […]
ঝিনাইদহে অনলাইন জুয়া সাইট এর বাংলাদেশী এজেন্ট গ্রেফতার
মোঃ মহি উদ্দীন, ঝিনাইদহ প্রতিনিধি: সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহের অভিযানে অনলাইন জুয়া সাইট BengalWin” এর বাংলাদেশি এজেন্ট মেহেদী হাসানকে গ্রেফতার করেছে। বর্তমান সময়ে বিভিন্ন ওয়েবসাইট ও এ্যাপস এর মাধ্যমে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে জুয়া খেলা প্রবনতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেল লিংক ব্যবহার করে সাধারন জনগণকে অনলাইন […]
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সাংবাদিকের উর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সোমবার সকালে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় এ মনববন্ধন অনুষ্ঠিত হয়। গত রোববার সকালে সংবাদ সংগ্রহকালে কেরানীগঞ্জ প্রেসক্লাবের ৪ সদস্য রাকিব হোসেন (আমার দেশ), দেলোয়ার হোসেন (এনটিভি), মোঃ নাজিম উদ্দিন ইমন (আজকের পত্রিকা) ও লিটন খান (প্রতিদিনের সংবাদ) এর উপর হামলা […]