রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারের একটি রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত আসছে…
নিজের জমি ফেরত চাইতে গিয়ে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
খেলাফত হোসেন খসরু,পিরোজপুরঃ নিজের বেদখল হওয়া জমি ফেরত চাইতে গিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন পিরোজপুর শহরের এক ব্যবসায়ী। এমনকি এর আগেও একবার প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ইট, বালু ও সিমেন্টের ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন। ভূক্তভোগী বিদেশ ফেরত ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামে তার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত এবং নিজের নামে জমি রয়েছে। সেই […]
বরগুনায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, নারীর মৃত্যু
মোঃ আসাদুজ্জামান , বরগুনা ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে হালিমা বেগম (১০৫) বয়সের এক নারীর মৃত্যু। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা গ্রামে। তিনি মৃত্যু হাতেম আলীর স্ত্রী। পেটে ব্যথা নিয়ে গতকাল তিনি বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতে ভর্তি হয়ে ছিলেন। রোগীর অবস্থা অবনতি হয়ে আজ শনিবার (৩ মে) সকাল ১১ টায় […]
ক্যান্সারে শিক্ষার্থীর মৃত্যু: ববি প্রশাসনের অবহেলার প্রতিবাদে ৫ দফা দাবি
বরিশাল জেলা প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেবুন্নেসা হক জিমির মৃত্যু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার প্রতিবাদে ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। শনিবার ৩ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জিমির চিকিৎসার জন্য তার পরিবার অর্থ সংকটে […]
শরীয়তপুরে আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মামলার আসামী হলেন প্রবাসী
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় নাজমুল হাসান (২৭) নামে এক আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে আজিজুল বেপারী নামে এক সৌদি আরব প্রবাসীকে মামলার আসামী করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। বুধবার (৩০ এপ্রিল) সকালে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি। ভুক্তভোগী আজিজুল বেপারী জানান, গত ২৬ এপ্রিল দুপুরে শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় স্থানীয় […]
বরিশালে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে প্রতারণা, ক্লিনিক মালিকের কারাদণ্ড
বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের উজিরপুরে নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে রেজাউল করিম নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম সাতলা এলাকায় অভিযানে চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক […]
আশুলিয়ায় র্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
তৌকির আহাম্মেদ,সাভারঃ সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাসুদ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, জামগড়া এলাকায় বেশ কিছু সন্ত্রাসী একটি বাসায় আশ্রয় নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসী […]
আমাদের কন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেই শিক্ষক দম্পতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত
নিসা আক্তার দিনা, গোপালগঞ্জ দৈনিক আমাদের কন্ঠ পত্রিকায় “গোপালগঞ্জে স্কুলে অনিয়মের রাজত্ব শিক্ষক দম্পতির” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) গোপালগঞ্জ সদর উপজেলার নিবার্হী অফিসার ও গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি সদর উপজেলা নিবার্হী অফিসার এম. রকিবুল হাসান […]
কুষ্টিয়ায় ‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি: দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে কুষ্টিয়ায়। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে আমার দেশ পাঠকমেলার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা, […]
সাভারে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
তৌকির আহাম্মেদ,সাভারঃ সাভারে দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় নারীসহ দুইজন পথচারী নিহত হয়েছেন। এছাড়া দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ওই বাসের হেলপারের মৃত্যু হয়। এঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে সাভার হাইওয়ে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম। পুলিশ […]