ঘুরে দাঁড়াবে ফেনীর উদ্যোগ নতুন ঘর উপহার
ফেনী প্রতিনিধি: ঘুরে দাঁড়াবে ফেনী এর তত্ত্বাবধানে নতুন ঘর পেয়েছেন ফেনী সদর উপজেলার কাজীর বাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া সড়কের বারিক ভূঁইয়া বাড়ির ফরিদা আক্তার ও পার্শ্ববর্তী বাড়ির গীতা রানী। এরমধ্যে গীতার ঘরটি রোটারির অনুদান ও ফরিদার ঘর ঘুরে দাঁড়াবে ফেনী এর নিজস্ব অর্থায়নে সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন এই প্ল্যাটফর্ম […]
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জামায়াতের কর্মী সমাবেশ
মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার জামায়াতের আয়োজনে ১৪ ইউনিয়ন ও পৌরসভার কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার নতুন বাজারে এ কর্মী ও সুধী সমাবেশে জামায়াতে ইসলামী শৈলকুপা পৌর শাখার আমির মাওলানা মোঃ তোরাবুল ইসলামের সভাপতিত্ব এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]
ঢাকার পরিবহন উন্নয়নে ডিএনসিসিকে কারিগরি সহায়তা দিবে টিএফএল
রফিকুল ইসলাম (স্টাফ রিপোর্টার) ঢাকার পরিবহন ব্যবস্থার উন্নয়নে ডিএনসিসিকে কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে বৈঠক করেছেন ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসি’র প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় সফররত ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) প্রতিনিধি দলে ছিলেন […]
কলাপাড়ায় গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন
এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ গণঅধিকার পরিষদ এর কলাপাড়া উপজেলা শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মার্কেটে এ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা […]
গাইবান্ধায় আলু চাষে বাম্পার ফলন,দাম নিয়ে বিপাকে কৃষক
শহিদুল ইসলাম খোকন উত্তরে আলুর ভাণ্ডার খ্যাত গাইবান্ধা এবার আলুর বাম্পার ফলন হয়েছে। অতীতের চেয়ে এবার আলুর উৎপাদন অনেক বেশি হলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়,আবহাওয়া অনুকূলে থাকায় জেলার সাত উপজেলা সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, ফুলছড়ি ও সাঘাটায় এ বছর ১০ হাজার ৫৫০ হেক্টর জমিতে […]
সেনাদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান
রাজশাহী ব্যুরো : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম ‘কর্নেল অব দি রেজিমেন্টথ-এর অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি আশা করবো, ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃংখলা এবং […]
পিরোজপুরে অতিরিক্ত ডিআইজির নানা অপকর্মের বিচার দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ গুম, খুন, নির্যাতন, ক্ষমতার অপব্যাবহার দূর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের দায়ে ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এবং তার পরিবারের সদস্যদের ভূমি দখল, সরকারি সম্পত্তিতে ইটভাটা স্থাপন, ঠিকাদারী সিন্ডিকেটসহ নানা অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শহরের টাউন ক্লাবের সড়কে ভূক্তভোগী ও সর্বস্তরের জনগণের ব্যানারে দেড় […]
দোহারে ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ ৭,আটক ১
শেখ লিটন আহামেদ: ঢাকার দোহার উপজেলায় ডাকাতের গুলিতে ৭ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১৫ জন। এ ঘটনায় ডাকাত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের নিলুয়ার হোসেনের বাড়িতে ডাকাতিকালে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ […]
নবাবগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় বিক্রয় প্রতিনিধি নিহত
শেখ লিটন আহামেদ,নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জে মালবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় বেকারী মালামাল বিক্রয় প্রতিনিধি আজহারুল ইসলাম (২১) এর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই পিকআপ ভ্যান চালক গাড়ী ফেলে পালিয়ে যায়। নিহত আজহারুল ইসলাম ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। সে স্থানীয় একটি […]
বরগুনায় সুন্দরবন সাংবাদিক ফোরামের কমিটি গঠন
মোঃ আসাদুজ্জামান,বরগুনা: সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চল রক্ষা ও পরিবেশ দূষণ বন্ধে বরগুনায় সুন্দরবন সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। আরটিভির বরগুনা প্রতিনিধি ও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামালকে আহবায়ক, বাংলাদেশের খবর পত্রিকার বরগুনা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি দেবদাস মজুমদার ও বাংলানিউজের পাথরঘাটা প্রতিনিধি হাফেজ সফিকুল ইসলাম খোকনকে যুগ্ম আহবায়ক এবং সমকালের বরগুনা প্রতিনিধি […]