চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মহাসড়ক দিয়ে যাত্রীবেশে অভিনব কৌশলে পাচারকালে ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ পাচারকারী মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্পের সামনে চেকপোস্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা […]

বরগুনায় ভাতিজিকে হত্যার দায়ে চাচা গ্রেপ্তার

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার তালতলীতে ভাবীকে হত্যার ১০ বছর পর এবার ছয় বছরের শিশু ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। স্থানীয়রা ঘাতক চাচাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ইদুপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নাবিল আক্তার (৬)। সে ইদুপাড়া গ্রামের দুলাল খানের মেয়ে। পুলিশ ও স্থানীয় […]

সোনারগাঁয়ে ডোবা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

মোহাম্মদ সালাউদ্দিন(সোনারগাঁও): নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাইকারটেক ব্রিজ সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি লাশউদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ২টায় দিকে স্থানীয়রা ডোবা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দেখে সেখানে একটি বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে খোলার পর […]

নোয়াখালীতে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে দিনে-দুপুরে প্রক্যাশ্যে রাস্তায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি।সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এ ঘটনা ঘটে। নিহত সুব্রত চন্দ দাস (৪০) উপজেলার চর আমান উল­াহ […]

বরগুনায় ১১৫০পিছ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আসাদুজ্জামান(বরগুনা) : বরগুনায় ১১৫০পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি বরগুনার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে মো: জুয়েল মৃধা (৩৯)। বরগুনা জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, শনিবার ১১অক্টোবর ভোররাতে মাদক উদ্ধার […]

ত্রিশালে মা-বাবাকে হত্যা করে লাশ পুঁতে রাখল ছেলে

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাঁশতলী গ্রামে মা-বাবাকে হত্যার পর লাশ বসতঘরে মাটিচাপা দেওয়ার অভিযোগে ছেলে রাজু মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, বুধবার দুপুরে রাজু মিয়া প্রথমে তাঁর মা রানুয়ারা বেগমকে গলা টিপে হত্যা করেন এবং রাতে বাবা মোহাম্মদ আলীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে দুজনের লাশ ঘরের ভেতরে মাটি খুঁড়ে […]

বরগুনায় দূর্ণীতিবাজ কনসালট্যান্ট বদলির দাবীতে মানববন্ধন

মোঃ আসাদুজ্জামান: বরগুনার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের দূর্ণীতিবাজ কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) মোঃ রফিকুল ইসলাম এবং থেরাপি সহকারী মোঃ গোলাম রব্বানীর বদলির দাবীতে মানববন্ধন করেছে সেবা গ্রহীতা এবং অভিভাবকেরা।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর এক স্মারক […]

তালাবদ্ধ ঘর নিরাপত্তা হীনতায় ভুক্তভোগী পরিবার

মশাহিদ আহমেদ: আপন বড় ভাই ও ভাবী গংরা একমাত্র বসবাসের ঘরে দীর্ঘ ৫ মাস যাবৎ অবৈধভাবে তালাবদ্ধ করে রেখেছেন। স্ত্রী-সন্তানসহ পরিবারের লোকজন বাড়ী ছাড়া। নিরাপত্তা হীনতায় রয়েছেন সৌদি আরব প্রবাসী আলহাজ্ব সামছুল ইসলাম। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী আলহাজ্ব সামছুল ইসলাম জানান- দীর্ঘ ৩০ […]

গোপালগঞ্জের ভূমির কার্যালয় যেন এক আজাবের দপ্তর

শাহীন মুন্সী: গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভ‚মির কার্যালয় এখন আজাবের দপ্তর হয়ে উঠেছে। জনস্বার্থে এমনিই অভিযোগ তুলে ধরেছেন আঃ আহাদ নামের এক ব্যক্তি। এবিষয়ে প্রতিকার চেয়ে গত ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আঃ আহাদ জেলা প্রশাসককে উল্লেখ করে লিখেছেন, আপনার অধীনে থাকা গোপালগঞ্জ সদর উপজেলার […]

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র তাপসের ৩ ব্যাংক হিসাব ফ্রিজ

স্টাফ রিপোর্টার: ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভ‚ত সম্পদ অর্জনের মামলায় আসামি ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলে ন‚র তাপসের ৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম […]