বেকারত্ব বাড়াচ্ছে চুরি-ছিনতাই ছিনতাইকারীদের অভয়ারণ্য এখন উত্তরা

আমাদের কন্ঠ ডেস্ক: রাজধানী উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত এলাকা এখন ছিনতাইকারীদের অভয়ারণ্য। প্রকাশ্য ঘটছে চুরি- ছিনতাইয়ের ঘটনা। ফলে পথচারী, স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে একধরনের আতঙ্ক। তবে সাম্প্রতিক সময়ে উত্তরায় সংঘটিত অপরাধের বেশিরভাগ অপরাধী পার্শ্ববর্তী এলাকা গাজীপুর ও টঙ্গী এলাকার কর্মহীন শ্রমিক বলে জানা গেছে। তথ্য বলছে, গত বছরের জুলাই […]
দুর্নীতির চাদরে মোড়ানো জিসিসি’র তিন বিভাগের প্রধান সুদীপ বসাক

মো: জহিরুল ইসলাম, গাজীপুর: দুর্নীতি, অনিয়ম করেও এক রহস্যময় শক্তিতে সব আমলেই বেকসুর খালাস! আমলনামায় দুর্নীতি, স্বজনপ্রীতি, চুরিসহ নানা অভিযোগে অভিযুক্ত সুদীপ বসাককে চট্টগ্রাম থেকে গাজীপুর সিটি করপোরেশনে বদলি করা হয় ২০২২ সালে। দুর্নীতির চাদরে মোড়ানো তত্তবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক। এ কর্মকর্তা চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত তত্তবধায়ক প্রকৌশলী ও যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসাবে দায়িত্ব […]
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চেক জালিয়াতির মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজ রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর শামসুদ্দোহাকে আদালতে তোলা হয়েছে। পুলিশের সাবেক এই অতিরিক্ত আইজিপি পুলিশ বাহিনীতে দুর্নীতির ‘বরপুত্র’ হিসেবে কুখ্যাত ছিলেন। […]
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯), খিলগাঁও থানা ৩নং ওয়ার্ড যুবলীগ প্রচার সম্পাদক জসিম খান (৩০), খিলগাঁও থানা ৭৪ নং ওয়ার্ডের উত্তর […]
মাও:ভাসানী সেতুর ক্যাবল চুরি গ্রেপ্তার -২

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জে উদ্বোধন হওয়া মাওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরির মামলায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ। গ্রেপ্তারকৃতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছাইগারি ইসলামপুর গ্রামের বাদশা শেখের ছেলে খায়রুল ইসলাম (২১) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার […]
সামাজিক আধিপত্য বিস্তারের জেড়ে কৃষককে কুপিয়ে জখম

মোঃ মহি উদ্দীন (ঝিনাইদহ): ঝিনাইদহ সদর উপজেলার ফুলসন্ধি ইউনিয়নের মাড়ন্দী বন কুমড়াপাড়ায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আকিদুল বিশ্বাস (৫০) নামের এক কৃষককে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার রাতে মসজিদ থেকে এশার নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন আকিদুল । পথিমধ্যে একদল সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে সে সময় তাকে উদ্ধার […]
বরগুনায় নিজগৃহ থেকে স্বামী-স্ত্রীর রহস্যজনক লাশ উদ্ধার

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনায় নিজগৃহ থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসেন। রবিবার সকালে বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতদের নাম স্বপন মোল্লা (৩২) ও তার স্ত্রী আকলিমা (২৭)। নিহত দম্পতির সাদিয়া(৫) ও […]
কেরাণীগঞ্জে সাংবাদিকতার লেবাসে সন্ত্রাসী কর্মকান্ডে মেতে উঠেছে গনি-সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক: সমাজের অন্যায়-অবিচার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকেন জাতির দর্পণ খ্যাত সংবাদ কর্মীগণ। জনগনের নিকট সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সমাজের মূল চিত্র জাতির কাছে তুলে ধরার দায়িত্বও সাংবাদিকদের। কিন্তু এই পেশার মধ্যেও কিছু অসাধু ব্যক্তি লুকিয়ে রয়েছে। যারা সাংবাদিকতার মূখোশের আড়ালে পবিত্র এই পেশার পরিচয় ব্যবহার করে […]
ঢাকা পবিস-৪ এর ডিজিএম রফিকুল ইসলামের দুর্নীতিতে অতিষ্ঠ সেবা প্রত্যাশীরা

শাহিন চৌধুরী (কেরানীগন্জ ): ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ রফিকুল ইসলামের দুর্নীতির খবর আমাদের কণ্ঠে প্রকাশের পর পরই তার বিরুদ্ধে বেরিয়ে আসতে শুরু করেছে নতুন নতুন আরো অনেক অভিযোগ । ঘাটারচর ওয়াশপুর গার্ডেন সিটি হাউজিং থেকে একাধিক ব্যক্তি রফিকুলের বিরুদ্ধে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ এর জেনারেল ম্যানেজার মোঃ খালেদুর […]
কলাপাড়ায় লামিয়া হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় লামিয়া হত্যার ঘটনায় নিরীহ গ্রামবাসীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শতশত গ্রামবাসী।শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় কলাপাড়ার লালুয়া মুক্তিযোদ্ধা বাজারে মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের পরিবার ও গ্রামবাসীরা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। হাজরা বেগম, […]