কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দাউদকান্দি পৌরসভা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এ সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার। তিনি আসন্ন দাউদকান্দি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে ইতোমধ্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ […]

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালাম বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

মোর্শেদ মারুফ: দেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপ-পরিচালক আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম, নারী কেলেঙ্কারিতে নিজেকে জড়িয়ে রেখেছেন মুখোশের আড়ালে। একটি দেশ চালায় সরকার, আর সেই সরকারের দেশ চালানোর জন্য নীতি নির্ধারক হলেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীগণ।সে মন্ত্রণালয়ের কর্মকর্তা যদি নিজের অবস্থানের কথা চিন্তা না করে,একাধিক নারীর সাথে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিবাহ […]

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে […]

মিঠাপুকুরে ময়েনপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

রোকনুজ্জামান রুবেল (মিঠাপুকুর): রংপুরের মিঠাপুকুর উপজেলার ৯নং ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মোকছেদুল আলম মুকুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন ওই পরিষদের নির্বাচিত ইউপি সদস্যরা। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর সদস্যদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মো. মোকছেদুল আলম দায়িত্ব গ্রহণের […]

মোবাইলে আড়ি পাতা,বদলি বাণিজ্য,অবৈধ মদের বার ও সিসা বারের আড়ালে মারুফ ও শওকত-রাজীবের ভয়ংকর সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ। যিনি পতিত আওয়ামী আমলেও ভোগ করেছেন যথেষ্ট সুযোগ-সুবিধা। কিন্তু ২৪’শের ৫আগস্টের পর মুখোশ পাল্টিয়ে নিজেকে সাধু সন্ন্যাসী বানানোর চেষ্টা করেন তিনি। এমনকি এক পর্যায়ে জোর লবিং এর মাধ্যমে বাগিয়ে নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের লোভনীয় পদ। তিনি দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতিটি অলিগলি মাদকে সয়লাভ হয়ে যায়। […]

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস): সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বিগত ১৭-১৮ বছরে এই প্রেস ক্লাব ও এর আশপাশের রাস্তায় সাংবাদিকদের ওপর যে অবর্ণনীয় নির্যাতন হয়েছে এবং আমরা অনেককে হারিয়েছি, সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না। আমরা সবাই মিলে এমনভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই, যেখানে আর পেছনে […]

আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ কথা বলেছেন তিনি। পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন– সংগ্রামে সব শহীদদের প্রতি […]

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড,ক্ষতির পরিমান ৪০লাখ

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার আমতলী উপজেলার ৩নং আঠারো গাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর বাজারে এক ভযাবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬টি দোকান পুড়ে ভস্ম হয়ে গেছে তাছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৪টি দোকান। বুধবার বিকেল ৪টা ৩০ঘটিকায় আসরের নামাজের সময় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমতলী […]

দিনাজপুরে একদিনে দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরে একদিনে পৃথক দুই উপজেলায় দুই এসএসসি পরীক্ষার্থী ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৯ মার্চ) সকাল ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। মৃতরা হলেন, সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের করিমুল­াপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে ফাতেমা বেগম (১৭) এবং চিরিরবন্দর উপজেলার ২ নম্বর সাতনালা ইউনিয়নের বেসারতপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে […]

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে : ইয়াসের খান চৌধুরী

সুমন ভট্টাচার্য: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ সরকারের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। এ নীতি বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলাকে একটি আদর্শ জেলায় পরিণত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সোমবার (৯ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে […]