বরিশালে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান ৬১ হাজার টাকা জরিমানা আদায়
জেলা প্রতিনিধি বরিশাল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশাল মেট্রোপলিটন শহরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর উদ্যোগে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।এরই অংশ হিসেবে আজ বরিশাল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালে যানবাহন তল্লাশি ও কাগজপত্র যাচাই করে বিভিন্ন অনিয়মের অভিযোগে মামলা প্রদান করা হয়। […]
রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোস্ট গার্ড অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা […]
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

নিজস্ব প্রতিবেদক ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান ও তাঁর স্ত্রী বিথীসহ ৪ জনকে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আজ সোমবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু […]
শিক্ষার্থী–অভিভাবকের মিলনমেলায় এলিগ্যান্ট স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া উৎসব

নিজস্ব প্রতিবেদক শীতের সকালের নরম রোদে কেরানীগঞ্জ আমবাগিচা প্রাথমিক বিদ্যালয় মাঠটি যেন একদিনের জন্য রঙিন হয়ে উঠেছিল। ছোট-বড় সবার হাসি, করতালি আর উচ্ছ্বাসে মুখর ছিল চারপাশ। এলিগ্যান্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ ছিল শুধু একটি আয়োজন নয়, বরং শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলা। আজ শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী […]
পে- স্কেলের গেজেট প্রকাশের দাবিতে পাথরঘাটায় বিক্ষোভ মিছিল

মোঃ জাফর ইকবাল(পাথরঘাটা)ঃ পে-কমিশন ঘোষিত নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে গেজেট প্রকাশের দাবিতে পাথরঘাটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহবানে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার পাথরঘাটা কলেজ ক্যাম্পাসে শিক্ষক কর্মচারীরা এই বিক্ষোভ মিছিল করেন। কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। দায়িত্ব প্রাপ্ত […]
দেশে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তায় তামাক কোম্পানির ব্যাপক অনিয়ম দ্রুত স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাস্তবায়নের দাবী’

নিজস্ব প্রতিবেদক : দেশে তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও আইন লঙ্ঘনের চিত্র উঠে এসেছে টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) পরিচালিত এক গবেষণায়। গবেষণার ফলাফলে দেখা গেছে, তামাক কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে বিদ্যমান আইন ও বিধিমালা উপেক্ষা করে সচিত্র সতর্কবার্তা প্রদর্শনে নানা কৌশলে অনিয়ম করে আসছে। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর […]
এক যুগে শতকোটির মালিক কাস্টমস কর্মকর্তা আলতাফ

নিজস্ব প্রতিবেদক: কাস্টমসের চাকরি মানেই কোটিপতি। যদিও লোকমুখে এতোদিন এই প্রবাদ শুনলেও এবার সত্যি করেছেন কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আলতাফ হোসেন। বর্তমানে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত এই কর্মকর্তা। মাত্র ১ যুগের কর্মযজ্ঞে হয়েছেন শতকোটি টাকার মালিক। গ্রামে গড়ে তুলেছেন রাজপ্রাসাদ,ঢাকাতে করেছেন একাধিক প্লট,ফ্ল্যাট। চড়েন দামি গাড়িতে। স্ত্রী,সন্তান এবং আত্মীয়-স্বজনদের নামে গড়েছেন একাধিক সম্পত্তি। আমাদের কন্ঠের রিপোর্টে […]
হাজার কোটির অবৈধ সম্পদের মালিক এমপি খোকার তিন ভাতিজা, দুদক, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি বরারব অনুষন্ধানের আবেদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার তিন ভাতিজার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এসকল জ্ঞাত আয় বহিভূত অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধম‚লক অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে একটি আবেদন জমাপড়েছে। দুদকে করা আবেদনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসনের […]
সাবেক এমপি সম্ভূর ঘনিষ্ঠ অর্পণার বিরুদ্ধে একাধিক মামলা ও সাধারণ ডায়েরির পাহাড়

শাহিন চৌধুরীঃ আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার ছত্রছায়ায় থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকুরি করা এক নারী নেত্রীর বিরুদ্ধে ভয়ংকর সব অভিযোগ এখন একে একে সামনে আসছে। বরগুনা ও কেরানীগঞ্জকেন্দ্রিক এই আলোচিত নারী নেত্রীর নাম অর্পণা সরকার মৌ। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও ভয়ভীতির রাজত্ব কায়েম করে রেখেছেন, […]
ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতে আইন প্রয়োগে সমন্বয় ও ডিজিটাল মনিটরিং জোরদার
বিক্রয়কেন্দ্রে তামাকের দৌরাত্ম্য: ৭৩% বিজ্ঞাপন, ৩৮% অপ্রাপ্তবয়স্কদের কাছে বিক্রি” নিজস্ব প্রতিবেদক তামাক নিয়ন্ত্রণ আইনে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশের ৭৩ শতাংশ তামাক বিক্রয়কেন্দ্রে কোনো না কোনো ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন রয়েছে। একই সঙ্গে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপান নিষিদ্ধ থাকলেও ৪৩ শতাংশ স্থানে সরাসরি ধূমপানের ঘটনা ঘটছে এবং ৩৮ শতাংশ ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত […]