সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

মো:সুমন হোসেন(বরিশাল): ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।২৬ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডবিøউটিএ চাঁদপুরের উপ-পরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য। তিনি বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে গেছে। এই কারণে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ সারাদেশে […]

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ৩০০ ফিট সড়কের এ কথা বলেন তিনি। এর আগে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর […]

গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক দেশে নেমে বিমানবন্দর থেকে জনস্রোত পেরিয়ে সরাসরি গণসংবর্ধনা স্থলে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে দুই পাশের সড়কে মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়েছে। পাশাপাশি আগেই থেকে জনতার ভিড় জমেছে রাজধানীর কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়কে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ৩০০ ফিট সড়কের সমাবেশস্থলে পৌঁছান […]

৩০০ ফিটের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক ১৭ বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী অপেক্ষা করছেন রাজধানীর ৩০০ ফিট এলাকার জুলাই এক্সপ্রেসওয়েতে। বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের পথে রওনা দিয়েছেন তারেক রহমান। লাল-সবুজের বুলেটপ্রুফ মিনিবাসে চড়ে রওনা হয়েছেন তিনি। এর আগে […]

রাজনৈতিক দল নিষিদ্ধে ৫ মার্কিন আইনপ্রণেতার উদ্বেগ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান

অনলাইন ডেস্ক সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাঁচজন মার্কিন কংগ্রেস সদস্য। নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, এতে ভোটারদের একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে। মঙ্গলবার […]

ওসমান হাদি হত্যাকাণ্ডের ৬ দিন পর বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

নিজস্ব প্রতিবেদক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ভারতের উদ্বেগ জানানো হয়। পিটিআই সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা […]

নাজিরপুর উপজেলা পরিষদের কাজে নয়-ছয়

জেলা প্রতিনিধি(পিরোজপুর): পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকার ফাইল গায়েব করার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের সি.এ বিরুদ্ধে। জানা যায়, উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দের ৪০ লাখ টাকার প্রকল্পের নামকাওয়াস্তে কাজ করে শিংহভাগ টাকাই আত্মসাৎ করার অভিযোগ উঠেছে । খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ডরমেটরি ভবনের সংস্কার দেখিয়ে ১০ লাখ টাকা বরাদ্দ করে উপজেলা […]

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাবাহিনী সক্রিয় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন’ এবং ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। […]

শাহজালাল বিমানবন্দরে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তাজনিত কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ […]

হিলি বন্দরে ২২৩ কোটি টাকার রাজস্ব আদায়

মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: এক সময় আমদানি নির্ভর হিসেবে পরিচিত দিনাজপুরের হিলি স্থলবন্দর এখন রপ্তানি বাণিজ্যের সম্ভাবনাময় কেন্দ্রে পরিণত হচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর, এই চার মাসে হিলি স্থলবন্দর দিয়ে ৪২৯টি ট্রাকে মোট ১০ হাজার ৭৬২ মেট্রিক টন দেশীয় পণ্য ভারতে রপ্তানি হয়েছে। রপ্তানিকৃত পণ্যের মধ্যে রয়েছে দেশীয় কোম্পানির বিস্কুট, ফার্নিচার, […]