হাদির হামলাকারীর ছবি প্রকাশ সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, […]
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। […]
তারেক রহমান যেদিন পা রাখবেন, দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘শিগগিরই’ দেশে ফেরার বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কবে তিনি দেশের মাটিতে পা রাখবেন তা খোলাসা করা হয়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এ কথা জানান। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির […]
হিলি মুক্ত দিবস আজ

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর- হিলি হানাদার মুক্ত দিবস আজ। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর যৌথ অভিযানে প্রচন্ড যুদ্ধের পর আজ মুক্ত হয়েছিলো হিলি। একাত্তরের ১১ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর সঙ্গে প্রচন্ড যুদ্ধের পর ৭নং সেক্টরের আওতায় দিনাজপুরের হিলি হানাদার মুক্ত হয়েছিলো। মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন স্থানে সম্মুখ ও গেরিলা যুদ্ধে হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় গ্রামের গোলাম […]
সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার দুপুর আড়াইটার পর থেকে তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। ২০ শতাংশ ভাতার দাবিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এই আন্দোলনে নেমেছেন। জানা গেছে, বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত প্রায় ৩০০ থেকে ৪০০ নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। […]
পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল স‚ত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে বিষয়টি নিয়ে কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি। আজ বুধবার সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা […]
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টা ১০ মিনিটের সময় বঙ্গভবনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এসময় তার সঙ্গে চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ রয়েছেন। বৈঠক […]
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে মা ও মেয়েকে হত্যার ঘটনায় ম‚ল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সুত্র জানায়, বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মীকে ঝালকাঠি থেকে […]
নাচোলে সাংবাদিকদের ওসির মতবিনিময়

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী । আজ বুধবার ওসির কার্যালয়ে থানার সার্বিক আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ওসি আছলাম আলী সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী দলের ভোটার-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও সংঘাত যেন না ঘটে তার পূর্ব প্রস্তুতি ও তথ্য দেওয়ার […]
নারায়ণগঞ্জ-৩ আসনে জনপ্রিয়তা বাড়ছে জামায়াতে ইসলামীর
কামরুজ্জামান.মিলন. (নারায়ণগঞ্জ) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থীর নিয়মিত জনসংযোগ, উঠান বৈঠক, ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রর্থনা সহ নানামুখী প্রচার প্রচারনায় এই নির্বাচনী এলাকায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে জামায়েতে ইসলামীর। তফসিল ঘোষণা না হলেও নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচার প্রচারনা পুরোদমে শুরু করেছে নির্বাচনমূখী বিভিন্ন রাজনৈতিক দলের […]