নরসিংদীতে বিএনপি নেতা আশরাফকে অবাঞ্ছিত ঘোষনা

মো. মোস্তফা খান(নরসিংদী): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘীরে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বিরুদ্ধে একই মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে তাকে দল থেকে মনোনয়ন না দিতে মনোনয়ন বোর্ডের নিকট আবেদন ও তাকে মৌখিক ভাবে অবাঞ্ছিত ঘোষনা করেছেন উপজেলা বিএনপি […]
নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জের বিজয় হত্যা মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা ইসমাঈল তোতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা। শনিবার (১১ অক্টোবর) উপজেলার চরএলাহী বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেয়। এতে […]
বগুড়ায় ইয়ামিন একাদশ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার : তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আকবরিয়া গ্রুপের সৌজন্যে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের শনিবার ফাইনাল খেলায় শহীদ ইয়ামিন একাদশ ৭৩ রানে শহীদ ওয়াসিম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় শহীদ ইয়ামিন একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে সব কয়টি উইকেট […]
কেরাণীগঞ্জে রেজাউল কবির পলের গণ-সংযোগ

শাহিন চৌধুরী(কেরাণীগঞ্জ): প্রশাসনের কঠোর নিরাপত্তায় ঢাকা-৩ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল। শুক্রবার ১০ অক্টোবর কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া মসজিদে আসরের নামাজ ও দোয়ার মধ্য দিয়ে ঢাকা-৩ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রেজাউল কবির পলের গণ সংযোগের আয়োজন শুরু হয়। কেরানীগঞ্জের প্রতিটি থানা, গ্রাম এবং ওয়ার্ড পর্যায়ের কেন্দ্রীয় নেতা-কর্মীরা […]
রূপগঞ্জে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আবু কাওছার মিঠু(রূপগঞ্জ): পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয়” এই প্রতিপাদ্যে গঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী সমাবেশ। শিক্ষার্থীদের সড়কে চলাচলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সারাদেশের ন্যায় নিসচা’র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী নানান কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন […]
প্রস্তাবিত সাইক্লোন সেন্টারের স্থান পরিদর্শনে আমতলীতে ত্রান ও দুর্যোগ উপদেষ্টা

মোঃ আসাদুজ্জামান(আমতলী): বরগুনার আমতলীতে প্রস্তাবিত সাইক্লোন সেন্টারের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম । শনিবার তিনি আমতলীর চুনাখালী ও চিলায় দুটি প্রস্তাবিত সাইক্লোন সেন্টার এর স্থান পরিদর্শন করেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, অতিঃপুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ,বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী […]
সিরাজগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রেজাউল করিম খান(সিরাজগঞ্জ): বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পৌর ভাসানী মিলনায়তনে জেলা যুবদলের সভাপতি আল আমিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদে পরিচালনায় এসময় জেলা যুবদলের অধীনে ১৮ টি ইউনিটের সুপার ৫ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বরগুনায় শিক্ষকদের মানববন্ধন

মোঃ আসাদুজ্জামান (বরগুনা): ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ করেছে বেসরকারি ইস্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ। শনিবার বরগুনা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয় । আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা কমিটির সভাপতি আবু জাফর মোহাম্মদ সালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতের আমীর ও আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা […]
নারীর অধিকার নিশ্চিত করেই জাতীয় উন্নয়ন সম্ভব-আল মুজাহিদ

মোহাম্মদ সালাউদ্দিন (সোনারগাঁও) : নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়। কেবল নারীদের অধিকার নিশ্চিত করেই জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব। সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক এসব কথা বলেন। শনিবার উপজেলার সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি আরও বলেন’ […]
বরগুনায় ১১৫০পিছ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আসাদুজ্জামান(বরগুনা) : বরগুনায় ১১৫০পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি বরগুনার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে মো: জুয়েল মৃধা (৩৯)। বরগুনা জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, শনিবার ১১অক্টোবর ভোররাতে মাদক উদ্ধার […]