লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের নতুন পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি। তিনি সদ্য বিদায়ী পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি-এর স্থলাভিষিক্ত হলেন। ২৯ মার্চ ২০২৬ কর্মকর্তাদ্বয় দায়িত্বভার গ্রহণ ও অর্পণ করেন। লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে […]

ফেসবুক স্ট্যাটাসের পর সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মঠিমঠক সীমু (শিমলা) ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি দিনাজপুরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে দিনাজপুরের হাকিমপুর হিলি শহরে বাবার বাড়িতে অবস্থানকালে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন তিনি। […]

পিরোজপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানীর অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি : জেলার স্বরূপকাঠিতে একটি পরিবারকে বসতবাড়ি থেকে উৎখাতের চেষ্টায় প্রতিপক্ষ সুব্রত গং প্রতিবেশী একটি পরিবারের সদস্যদের মামলা, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ভাবে হয়রানী করছেন। স্বরূপকাঠি পৌর এলাকার আচার্য্যপাড়া (১নং ওয়ার্ডের) বাসিন্দা এ ঘটনায় ভুক্তভূগী দুলাল আচার্য্য এ অভিযোগ করেছেন। মঙ্গলবার সকালে দৈনিক পিরোজপুরের কথা কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। […]

অস্তিত্ব সংকটে বরিশাল নগরীর জেল খাল

মোঃ সুমন হাওলাদার : নগরীর প্রাণ হিসেবে পরিচিত ‘জেল খাল’ এখন অস্তিত্ব সংকটে। খালের পাড় ঘেঁষে সরকারি জমিতে একের পর এক গড়ে উঠছে অবৈধ বহুতলা ভবন। নথুল্লাবাদ থেকে শুরু করে শ্মশান ঘাটের ব্রিজ, নাজিরের পুল হয়ে কীর্তনখোলা নদী পর্যন্ত বিস্তৃত এই খালের দুই পাশে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে নির্মাণযজ্ঞ। অভিযোগ উঠেছে, বরিশাল সিটি কর্পোরেশনের […]

পীরগাছার মাদক সম্রাট রঞ্জু মিয়াসহ দুজন আটক

হারুন-অর-রশিদ (রংপুর) : রংপুরের পীরগাছা উপজেলার মাদক সম্রাট রঞ্জু মিয়াসহ দুজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে রঞ্জুকে এক মাস এবং তার সহযোগী গোলজার রহমানকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক এ দন্ডাদেশ দেন। এর আগে রবিবার রাতে উপজেলার […]

মঠবাড়িয়ায় স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

এজাজ চৌধুরী(মঠবাড়িয়া)ঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ২০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির যাত্রা শুরু হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামিণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

রংপুরের আট জেলায় জ্বালানি তেল পরিবহন শুরু

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়ার প্রতিবাদে শুরু হওয়া রংপুর বিভাগের আট জেলায় ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি নয় ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এই কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল […]

ময়মনসিংহে বিশ্ব যক্ষা দিবস পালিত

সুমন ভট্টাচার্য : Yes, We Can: End TB প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব যক্ষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৩০ মার্চ) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। সকালে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, […]

গাইবান্ধায় অনির্দিষ্টকালের জন্য ওষুধের দোকান বন্ধের ঘোষণা

‎ মোঃ আবু জাফর মন্ডল ঃ ‎গাইবান্ধায় ‎৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ রোববার ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে জেলার বিপুল সংখ্যক ওষুধ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। মানববন্ধনে সাধারণ মানুষের মধ্যে ৪ দফা দাবি সম্বলিত লিফলেটও বিতরণ করা হয়। ‎অনুষ্ঠানে বক্তব্য দেন ওষুধ […]

বরগুনায় পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

মোঃ আসাদুজ্জামান: জ্বালানী ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে বরগুনা জেলা প্রশাসক। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ আলানী ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষে ২৭ মার্চ ২০১৬ তারিখ জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সিদ্ধান্ত অনুসারে রবিবার ২৯মার্চ ২০২৬ বরগুনার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে বরগুনার সকল পোট্রোল […]