বিরামপুরে ল‍্যাম্ব এর সিএসটু প্রকল্পের উদ্যোগে এডভোকেসী ওয়ার্কশপ

‎মোঃ শাহ্ আলম মন্ডল ( দিনাজপুর) ‎দিনাজপুরের বিরামপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ল‍্যম্ব এর সিএসটু প্রকল্পের আয়োজনে মঙ্গলবার (০৩ মার্চ) সরকারি বেসরকারী কর্মকর্তাদের সাথে এডভোকেসী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ‎বিরামপুর শহরের বেলডাঙ্গায় অবস্থিত ল‍্যাম্ব এর সিএসটু প্রকল্প অফিসের কনফারেন্স রুমে মঙ্গলবার সকাল ১০ টায় ইউপি চেয়ারম্যান, কমিউনিটি লীডার, সরকারী এবং বেসরকারী কর্মকর্তাদের অংশগ্রহণে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। […]

মাহিগঞ্জে সরকারি রাস্তা উদ্ধার নিয়ে সংঘর্ষ: নারীসহ আহত ৭

হারুন-অর-রশিদ বাবু (রংপুর) : রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন, পীরগাছা উপজেলার নয়ানদীর পাড় এলাকায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা উদ্ধারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের চারজনসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে রাস্তাটির সীমানা নির্ধারণের সময় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন […]

হিলি সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১২ লাখ টাকার মাদক উদ্ধার

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির অধীনস্থ হিলি সিপি বিওপির উদ্যোগে সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ আসামীবিহীন মাদকদ্রব্য আটক করা হয়েছে। রোববার (০১ মার্চ) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, আজ ভোর রাতে হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশন সংলগ্ন সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বিশেষ টহল দল […]

খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর কয়েক হাজার কৃষক

মোঃ জাফর ইকবাল : বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ টি খালের ১৯ কিলোমিটার পুনঃখনন করায় জলাবদ্ধতা ও সেচ সংকট দূর হওয়ায় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন ওই ইউনিয়নের কয়েক হাজার প্রান্তিক কৃষক। খালগুলো পুনঃ খনন করায় কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জানা যায়, তালতলী উপজেলার নিশানবাড়িয়া […]

এমপির নাম ভাঙিয়ে তদবিরের বিন্দুমাত্র স্কোপ নেই -এম নাসের রহমান

মশাহিদ আহমদ (মৌলভীবাজার) কেউ বদলি তদবির নিয়ে আসলে মনো করবা অদক্ষ আর ফাঁকিবাজ। প্রশাসনে গাফিলতিতে ‘জিরো টলারেন্স, এমপির নাম ভাঙিয়ে তদবিরের বিন্দুমাত্র স্কোপ নেই। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলেছেন, গাফিলতি ও অবহেলা তিনি অত্যন্ত সিরিয়াসভাবে নেন এবং এ বিষয়ে তার অবস্থান ‘জিরো টলারেন্স’। এমপির নাম ব্যবহার করে […]

নবাবগঞ্জে শিশু হত্যা, ভুট্টাখেত থেকে লাশ উদ্ধার

মোঃ শাহ্ আলম মন্ডল (দিনাজপুর) দিনাজপুরের নবাবগঞ্জে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসাসংলগ্ন একটি ভুট্টাখেতের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম সিরাজুল আল সামস (৭)। সে ওই এলাকার বাসিন্দা মমিনুল ইসলামের ছেলে এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার […]

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী.ডা. এ জেড এম জাহিদ হোসেন

মোঃ শাহ্ আলম মন্ডল (দিনাজপুর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিনামূল্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। […]

বিস্ফোরণে কাঁপলো তেহরান, ইসরায়েলজুড়ে সাইরেন

নিজস্ব প্রতিবেদক ইরানের রাজধানী তেহরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানি মিডিয়া জানিয়েছে, তেহরানে তিনটি বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানে […]

মঠাপুকুরে এইচবিবি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম

রোকনুজ্জামান রুবেল (মিঠাপুকুর): রংপুরের মিঠাপুকুর উপজেলায় এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের যোগসাজশে গ্রামীণ সড়ক উন্নয়নে হেরিং বোম (এইচবিবি) প্রকল্পের সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক তাজপুর গ্রামে এইচবিবি সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। অভিযোগ রয়েছে উপজেলা প্রকৌশলী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের […]

নোয়াখালীতে ট্রাক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

সানজিদা হক অনু(নোয়াখালী): নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় নিহত সার ব্যবসায়ী সফিকুর রহমানের ছয়দিন পর মারা গেছেন তার ছোট ছেলে সাইদুর রহমান (২০)। অল্প কয়েক দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল-এর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমান মারা যান। এর আগে.গত শুক্রবার ২০ […]