নাচোলে গণভোট উপলক্ষে ভ্রাম্যমান সংগীতানুষ্ঠান ও পথসভা অনুষ্ঠিত

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিকরণের জন্য ট্রাকযোগে ভ্রাম্যমান সংগীত পরিবেশন করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা তথ্য অফিসের ভ্রাম্যমান ট্রাকটি নাচোল বাসস্ট্যান্ডের বিএম মার্কেটে পথসংগীত পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জের গম্ভিরা শিল্পী মানি ও তার সঙ্গীরা এবং সংক্ষিপ্ত পথসভায় […]
বরগুনা -১ আসন ১৮৫ ভোট কেন্দ্রের মধ্যে ৬৮ টি কেন্দ্র ঝুঁকিপূর্ন

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের ১৮৫ ভোট কেন্দ্রের মধ্যে বিভিন্ন ক্যাটাগারিতে ৬৮ ভোট কেন্দ্রকে ঝুঁকিপুর্ণ ঘোষনা করেছে প্রশাসন। এর মধ্যে আমতলী উপজেলার ৬৫ কেন্দ্রেও মধ্যে ১৮টি,তালতলী উপজেলার ৩০ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭টি ও বরগুনা সদর উপজেলার ৯৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৩টি ভোট কেন্দ্র। সুষ্ঠু ভোট গ্রহনে ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে […]
খানসামায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিকান্দার আলী কাবুল(খানসামা) দিনাজপুর : আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। রবিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে খানসামা সরকারি […]
রাজধানীতে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

মারুফুজ্জামান : ‘১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে উচ্চতর ডিগ্রিধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষণের কোন অপকৌশলের চেষ্টা হলে তা রুখতে যেকোনো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সংগঠন। রবিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রকৌশল সেক্টরে বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমস্যার সমাধানে সরকার গঠিত কমিটি কর্তৃক ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী […]
নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-২ আসনের সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ভোরের বাজারে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের (কাপ পিরিচ) প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কাজী মফিজুর রহমানের তিন সমর্থক আহত হয়েছেন এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ভোরের বাজারে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এই […]
নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রোববার (১ ফেব্রæয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার জাহাজমারা বাজারের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জাহাজমারা বাজারের আমজাদ মিয়ার তেলের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় দ্রæত সময়ের মধ্যে আগুন চারদিকে […]
বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

মো:সুমন হাওলাদার(বরিশাল): বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় রিপন বিশ্বাস নামের এক ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বিশ্বাস (৪৩) আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে […]
কক্সবাজারে নির্বিচারে চলছে পাহাড় কাটা ৪ জনের বিরুদ্ধে মামলা

জাহেদ হাসান(কক্সবাজার) : পরিবেশের ভারসাম্য ও ভূমিকম্প থেকে রক্ষার পাশাপাশি জলবায়ুপরিবর্তনেও ভূমিকা রাখে পাহাড়। এ-জন্যই বাংলাদেশের প্রচলিত আইনে পাহাড় কাটাতো দূর সেখানে পরিবর্তন পরিবর্ধন করাটাও দন্ডনীয় অপরাধ।সরকারি এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে বন কর্মকর্তাদের ম্যানেজ করে চলছে পাহাড় কাটার মহোৎসব।পরিবেশ সংগঠনগুলো পাহাড় কাটাকে বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক হুমকি মনে করছেন এবং এবং এটি […]
রাজাপুরে শ্রীগুরু সংঘের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা

কঞ্জন কান্তি চক্রবর্তী (রাজাপুর) : ঝালকাঠির রাজাপুরে শ্রী গুরু জয়, সত্য সেবা নীতি ধর্ম এবং জীবনের চারিকর্ম—এই মূলমন্ত্রকে সামনে রেখে শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্যবর শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব-এর স্মরণে ১২তম গুরু পূজা ও বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন সহকারী কমিশনার ভুমি শামীম রেজা সজীব মহোদয়। উপজেলা শ্রীগুরু সংঘ শাখার আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শ্রীগুরু সংঘ […]
বেতাগীতে নৌবাহিনীর নেতৃত্বে সামরিক মহড়া

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগীতে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সামরিক অভিযান ও মহড়া পরিচালিত হয়েছে। রোববার (১ ফেব্রæয়ারি) সকাল ১০টায় বেতাগীর ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে সরিষামুড়ি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড […]