বরগুনা-১ আসনে জনগণের মুখোমুখি প্রার্থীগণ

মোঃ আসাদুজ্জামান(বরগুনা) ঃ ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বরগুনা-১ সংসদীয় আসনের প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বরগুনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক সুজন-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ […]
আমি নির্বাচিত হলে অবহেলিত পশ্চিম অঞ্চলের নাম ঘোচিয়ে দিবো: খন্দকার আবু আশফাক

ছাব্বির হোসেন (দোহার-নবাবগঞ্জ): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ অব্যাহত রেখেছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী খন্দকার আবু আশফাক। নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। খন্দকার আবু আশফাক বলেন, দীর্ঘ বছর ধরে পশ্চিম অঞ্চল অবহেলা আর বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের অবহেলিত তকমা চিরতরে ঘুচিয়ে দেবো। উন্নয়ন […]
ভোট নিয়ে অপ-প্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

মো.আলী মুবিনঃ আগামী ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহŸান জানিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহŸায়ক আমিনুল হক। বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে মিরপুর ৬ নম্বর ট-বøকের বস্তি এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলোকে […]
দুইযুগ পর রংপুরে আসছেন তারেক রহমান প্রস্তুত কালেক্টরেট ঈদগাহ মাঠ

হারুন-অর-রশিদ বাবু(রংপুর) : দীর্ঘ প্রায় দুইযুগ পর রংপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি জুলাই আন্দোলনে প্রথম শহীদ, শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। বৃহসম্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কালেক্টরেট ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায়, জোরেশোরে চলছে মঞ্চ নির্মাণের […]
সোনারগায়ে অতীতের উন্নয়নের ঝুলি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন রেজাউল করিম

মোহাম্মদ সালাউদ্দিন (সোনারগাঁও): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে (নারায়ণগঞ্জ-৩) স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা শুরু করেছেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। ‘ঘোড়া’ প্রতীক নিয়ে তিনি এখন চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক বিশাল গণসংযোগ […]
গোবিন্দগঞ্জে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫

মোঃ আবু জাফর মন্ডল ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে পনের জন যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় হ্যামকো ব্যাটারির শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী মামুন এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) একটি বাস উত্তরা […]
বাণিজ্য মেলায় দৃষ্টিনন্দন ও বাহারি টজাত পণ্য ক্রেতাদের চাহিদা

মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ): বাণিজ্য মেলায় কম দামে দৃষ্টিনন্দন পাটজাত পণ্যের বাহারি সমাহার ক্রেতাদের আকর্ষণ করছে। চাহিদাও প্রচুর। দৃষ্টিনন্দন বুনন শৈলীতে নগর জীবনে জায়গা করে নিচ্ছে পাট পণ্য। কার্পেট, ব্যাগ, শতরঞ্জি, পর্দা, গয়নার বাক্স, শোপিসের পাশাপাশি পাট দিয়ে তৈরি হচ্ছে পর্দা, ফুলদানি, চেয়ার, কুশন কাভারসহ ঘর সাজানোর নানা উপকরণও। আবহমান বাংলা ঐতিহ্য ও আধুনিকতার […]
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বকেয়া টাকা পরিশোধে ব্যর্থতার অভিযোগ

মারুফুজ্জামান : ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্রাক্তন কর্মচারীদের আইনগত প্রাপ্য ৫% ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত) এবং উক্ত ফান্ডের ২০২৫ সাল পর্যন্ত ১৭ বছরের বিনিয়োগ মুনাফার মোট বকেয়া ১,৮২২.৯৮ কোটি টাকা এখনো পরিশোধ না করার অভিযোগ উঠেছে। এক্স ম্যারিকোনিয়ান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান এক বিবৃতিতে অভিযোগ করে বলেন,দীর্ঘ ১৭ বছর […]
কাল বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

বগুড়া প্রতিনিধিঃ দীর্ঘ ১৯ বছর পর কাল বৃহস্পতিবার বগুড়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার রাজশাহী ও নওগাঁয় আয়োজিত নির্বাচনি জনসভা শেষে তারেক রহমান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। আসার পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন তিনি। রাত ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে […]
মৌলভীবাজারে মাদকবিরোধী ভলিবল ও কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত

মশাহিদ আহমদ(মৌলভীবাজার) : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা অফিস, মৌলভীবাজার এর সার্বিক সহযোগীতায় দিনব্যাপি এ “মাদকবিরোধী ভলিবল ও কাবাডি প্রতিযোগীতা” অনুষ্ঠিত মৌলভীবাজার স্কুল মাঠে গত ২৭ জানুয়ারী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর উপপরিচালক মো: রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো: মাজহারুল […]