খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিরামপুরে দোয়া মাহফিল

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাত ১০টায় বিরামপুরে সাংবাদিকদের উদ্যোগে পৌর শহরের ধানহাটি মোড়ে অবস্থিত ফুডওয়ে রেস্টুরেন্টের নিচতলায় সম্মেলন কক্ষে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র […]

রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন

আহমদ বিলাল খান শহীদ মনির হোসেনের নামে রাঙামাটি মেডিকেল কলেজের একটি হল নামকরণ এবং তার পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। রোববার (১১ জানুয়ারি) রাঙামাটি মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব […]

বরগুনায় ভয়াবহ অগ্নিকান্ড, দগ্ধ- ১

মোঃ আসাদুজ্জামান : বরগুনা শহরের প্রাণকেন্দ্র গ্রীনরোড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে চারটি বাড়িতে বসবাসরত অন্তত আটটি পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে। এ ঘটনায় অন্তত একজন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৮টা থেকে রাত ৯টার মধ্যে সংঘটিত এ অগ্নিকান্ডে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার […]

রংপুরে স্কাউটসের কাব ক্যাম্পুরীকে কেন্দ্র করে ৩০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ

হারুন-অর-রশিদ বাবু(রংপুর) ঃ রংপুরে বাংলাদেশ স্কাউটসের ব্যানারে আয়োজিত কাব ক্যাম্পুরী মেলাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রভাব ও ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে এসব অর্থ আদায় করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রংপুরের পীরগাছা উপজেলার […]

১২ দলীয় ইসলামী জোটে ভাঙনের সুর বরিশালে ভোট বিভাজনের শঙ্কা

মোঃ রবিউল ইসলাম রাব্বি (বরিশাল) ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হলেও বরিশালের ছয়টি আসনে ইসলামী সমমনা ১২ দলীয় জোট এখনো একক প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। ফলে একই আদর্শের একাধিক প্রার্থী মাঠে থাকায় সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। জোট সূত্র জানায়, স্বাধীনতার পর প্রথমবারের মতো বড় লক্ষ্য নিয়ে গঠিত […]

গাইবান্ধায় শিক্ষক নিয়োগে ডিভাইস ব্যবহারসহ ৩ মামলায় ১২ আটক

মোঃ আবু জাফর মন্ডল ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ ১০ জানুয়ারি শনিবার পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে গতকাল ৯ জানুয়ারি শুক্রবার পরীক্ষা চলাকালীন সময় পলাশবাড়ী উপজেলার […]

সিদ্ধিরগঞ্জে এক মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৭’শ পিস ইয়াবা সহ মো: আমান উল্লাহ(৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সাথে ২৭ গ্রাম ইয়াবা টেবলেট বানানোর গুরা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের সানার পাড় কনসোর্টিয়াম সিএনজি রি- ফোয়েলিং স্টেশনের সামনে […]

আমতলীতে জমিজমা বিরোধের দ্বন্ধে নিহত-১

মোঃ আসাদুজ্জামান(বরগুনা) ঃ বরগুনার আমতলীর ৪নং হলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালিগঞ্জ গ্রামের বাহালি বাড়িতে জমিজমা বিরোধ কে কেন্দ্র করে জহিরুল শিকদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায় শনিবার ১০ই জানুয়ারি বেলা ১০ ঘটিকায় আফসের মাস্টার বাড়ির উত্তর পাশের বিলে ১৬শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে আপন ভাই মুনসুর ও ফরিদ […]

হারানো চাকরি স্বপদে পুনর্বহালের দাবিতে দীর্ঘ ১৭ বছর ধরে লড়াইকরে যাচ্ছেন বরুন

মশাহিদ আহমদ(মৌলভীবাজার) : রাজনৈতিক প্রতিহিংসায় চাকরিচ্যুত করণিক বরুন রঞ্জন দেব-এর হারানো চাকরি স্বপদে পুনর্বহালের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে আইনী লড়াই-সংগ্রাম করে ইতিবাচক সাড়া পাচ্ছেন না। ঘটনাটি-কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিস, মৌলভীবাজার জেলা প্রশাসক, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে আবেদন-নিবেদন […]

রংপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

হারুন-অর-রশিদ বাবু(রংপুর)ঃ কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল দশটায় রংপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপ¯ি’তিতে মিলনায়তনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি […]