নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, বোন আহত

মোঃ শাহ্ আলম মন্ডল : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আল আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার ছোট বোন সুমনা । বৃহস্পতিবার সকাল ৬টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ভাদুরিয়া সরকারি […]

ময়মনসিংহে বাঁশঝাড় থেকে নারীর লাশ উদ্ধার

সুমন ভট্টাচার্য: ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৬৫ বছর। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট এলাকার একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় স‚ত্রে জানা যায়, সকালে বাঁশঝাড়ের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ভালুকা মডেল থানা […]

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

এমএকে. জিলানী(নাচোল)ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি-এর উপ-শাখার সামনে বর্তমান নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুরশীদ আলম এর নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মস‚চি পালন করেছেন সাধারণ গ্রাহকরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় নাচোল উপ-শাখার কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে এলাকার সর্বস্তরের গ্রাহক ও সচেতন নাগরিক অংশ নেন। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর […]

পাবনায় পদ্মা নদীর তীর থেকে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

শহিদুল ইসলাম রিজু : পাবনার পদ্মা নদী থেকে হাত বাঁধা ও বস্তার ভেতরে রাখা অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মে) সকাল আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর–পীরপুর এলাকার সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৪ থেকে […]

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই কন্যার মরদেহ উদ্ধার

মোঃ আসাদুজ্জামান বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলা থেকে এক নারী ও তার দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে বরগুনা শহরের জেলা পরিষদ ডাকবাংলোর পাশাপাশি দুটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যুতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন— বরগুনা শহরের কালিবাড়ী এলাকার […]

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

ক্রীড়া ডেস্ক বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। এতে বাংলাদেশে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার (৩ জুন) তথ্য মন্ত্রণালয় […]

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। আমাদের খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি তার মধ্যে আমরা চেষ্টা করেছি, বাংলাদেশের প্রতিটি […]

নরসিংদীতে পৈত্রিক ভিটায় পাকা বাড়ি করতে গেলে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদী থানাধিন শুকুন্দী ইউনিয়নের দশদোনা মৌজায় পৈত্রিক সূত্রে ১১ শতাংশ জায়গা। যাহার মালিক তিন ভাই, বিগত ৮০ বছর ধরে ভোগদখল করিয়া আসিতেছে। যাহার আর এস খতিয়ান নং ১৭৪ এস আর, দাগ নং ৪১০ এবং ৪১১ বাড়ির পাকা দালান করিতে গেলে পার্শ্ববর্তী বাড়ির মোঃ জাকির হোসেন (৪২) মো: কবির হোসেন (৩০) বাঁধা […]

সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেন-এর বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলন, ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও দীর্ঘদিন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নারী সাংবাদিকদের অভিযোগ, এমন অশ্লীল ও চরিত্র স্থলনের কর্মকান্ডের মাধ্যমে সাংবাদিক সমাজে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে সোমবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাব-এর সামনে […]

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার নামে আট বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের মামলায় সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান। রবিবার (২৪ মে) সংশ্লিষ্ট পল্লবী থানার নারী ও শিশু জিআর শাখায় তদন্ত কর্মকর্তার এই চার্জশিট জমা দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ […]