বিএনপির মনোনয়ন ঘিরে তীব্র অস্বস্তি অর্ধশতাধিক আসনে কোন্দল

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভেতরে মনোনয়নসংক্রান্ত কোন্দল ক্রমেই জটিল আকার ধারণ করছে। সারাদেশে অন্তত অর্ধশতাধিক আসনে ঘোষিত সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের প্রকাশ্য অসন্তোষ, আন্দোলন ও লিখিত অভিযোগ দলটির সাংগঠনিক পরিস্থিতিকে চাপে ফেলেছে। কোথাও মাঠে বিক্ষোভ, কোথাও কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগপত্র—সব মিলিয়ে মনোনয়ন নিয়ে অস্বস্তি এখন বেশ বিস্তৃত। দলীয় […]
হাদির অবস্থার উন্নতি নেই, স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার চিন্তা

নিজস্ব প্রতিবেদক : দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থায় এখনো উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সংকটাপন্ন রয়েছেন। চিকিৎসকেরা পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছে তার সংগঠন। […]
আবরার-রিফাতের ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : শনিবার (১৩ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। উদ্বোধনী জুটিতে আবরার-রিফাতের ১৫১ রানের সুবাদে ৭ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগের ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে অন‚র্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শনিবার (১৩ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের […]
রাজাপুরে রেহেনা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগর এলাকার শহিদ হাওলাদার এর মেয়ে রেহেনা বেগম হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আরিফ খলিফার বিচার ফাঁসি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন সহ এলাকাবাসী। রোববার সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনে নিহতের স্বজনসহ স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন ও সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রেহেনার পিতা শহিদ হাওলাদার, ভাবি রহিমা […]
নাচোলে বুদ্ধিজীবি দিবস পালিত

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাচত্বরে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর থানায় কর্মরত পাবনা জেলার কনস্টেবল মেছের আলী, আব্দুল মালেক ও সিরাজগঞ্জের সিরাজুল ইসলাম নামের তিনজন শহীদ কনস্টেবলের কবরস্থানে পুস্পমাল্য অর্পণ ও স্মরণসভার মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে থানাচত্বরে ওই তিনজন শহীদের কবরস্থানে উপজেলা প্রশাসন, থানাপুলিশ ও মহিলা কলেজের পক্ষ থেকে […]
বরগুনায় ভূমিহীনদের অবস্থান কর্মসূচি

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বেতাগী উপজেলার পাঁচশতাধিক ভূমিহীনরা। বিষ খালি নদীর মধ্যে গড়ে ওঠা রুহিতার চর নিয়ে বামনা ও বেতাগী দুই উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। বেতাগীর তিনটি ইউনিয়ন থেকে অবস্থান কর্মসূচিতে আসা নারী পুরুষরা বলেন তাদের রেকর্ডীয় সম্পত্তি নদী ভাঙ্গনে বিষ খালির গর্বে চলে যায়। পরবর্তীতে […]
খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক-৩

নিজস্ব প্রতিবেদক: খুলনার জোড়াগেটে অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে অস্ত্রের যন্ত্রাংশ ও সরঞ্জাম জব্দসহ তিনজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এখানে অস্ত্র তৈরি ও সরবরাহের তথ্য মিলেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট অন্য স্থানেও অভিযান চলছে। খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও অস্ত্রের যন্ত্রাংশ জব্দের […]
শিশু সাজিদের মৃত্যু : ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলক‚পে পড়ে শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বিএমডিএ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপ‚রণ দাবি করা হয়েছে। লিগ্যাল নোটিশে অরক্ষিত নলকূপ বন্ধসহ নিরাপত্তা ব্যবস্থা না নিলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করার ঘোষণা দেয়া হয়েছে। রাজশাহীতে তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলক‚পের গর্তে আটকে পড়া দু’বছরের শিশু সাজিদকে ৩২ […]
সেতুর নাম পরিবর্তন নিয়ে ক্ষোভ বিস্ফোরণ: উদ্বোধনী মঞ্চ ভাঙচুর

বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের মুলাদী উপজেলায় সেতুর নাম পরিবর্তনকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান পন্ড হয়ে যায়। শনিবার (আজ) সকালে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত একটি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক […]
বরগুনার কথা-কাটাকাটি জেরে ছুরিকাঘাতে নিহত- ১

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার পুরাকাটা ফেরিঘাট এলাকায় ছুরিকাঘাতে আনসার হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৭টা ৩০ঘটিকায় মো.শাহীন নামের এক ব্যক্তি কথা কাটাকাটির জেরে খেয়ার মাঝি মো.আনসার এর বুকে সাতবার ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।পরে স্থানীয়রা […]