একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক দেশে একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘একটা গোষ্ঠী, একটা মহল বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। দেশের মানুষ ধর্মভীরু, ধর্ম মেনে চলে। কিন্তু বিএনপি ধর্ম দিয়ে রাষ্ট্র বা সমাজের বিভাজনে বিশ্বাস করে না। রোববার (৭ ডিসেম্বর) […]
সালমান শাহ হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক সালমান শাহকে হত্যা মামলায় সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে এক মাসের অধিক সময় দিয়ে নতুন তারিখ ঠিক করেছেন আদালত। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের নতুন দিন আগামী ১৩ জানুয়ারি ধার্য করেন। আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন […]
এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। জোটের অন্য দুটি দল হলো- রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক […]
ডিইউজে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলম পরবর্তী পূর্ণ মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন। এই সময়ে তাদের নেতৃত্বে বর্তমান পূর্ণাঙ্গ কমিটি দায়িত্ব পালন করবেন বলে ডিইউজে’র দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ স্বাক্ষরিত এক […]
ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক ময়মনসিংহ মেডিকেলে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ান জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ চিকিৎসক ধনদেব বর্মণ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। হাসপাতালের কক্ষে টেবিল কেন রাখাএ বিষয়ে জানতে চাইলে চিকিৎসকের সঙ্গে ডিজির কথা কাটাকাটি শুরু হয়। ডিজি বলেন, ‘আপনি […]
শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রত্যেকটি শিশুর মধ্যে অনেক সম্ভাবনার লুকিয়ে থাকে । শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। উপদেষ্টা আজ শনিবার (০৬ ডিসেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কক্সবাজার জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের […]
রংপুরে শিক্ষক দম্পতির বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

হারুন-অর-রশিদ বাবু(রংপুর): রংপুরের পীরগাছায় দুই এমপিওভুক্ত শিক্ষক দম্পতি দীর্ঘদিন ধরে কোচিং ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, দীর্ঘদিন থেকে কোচিং শিক্ষার্থীদের সার্টিফিকেট, প্রশংসাপত্র ও নম্বরপত্র আটকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। গত ১ ডিসেম্বর নম্বরপত্র আটকে ২২ হাজার টাকা দাবির ঘটনায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করা হয়। সরেজমিনে ভুক্তভোগী, স্থানীয় […]
সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা-পররাষ্ট্র উপদেষ্টা

হারুন-অর-রশিদ বাবু(রংপুর): অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থায় আছে।পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে। সামনে ত্রয়োদশ নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট। কেননা প্রফেসর ইউনূস বলেছেন, সামনের নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে পরাজিত […]
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবিতে কর্ম বিরতি

মোঃ আবু কাওছার মিঠু (রূপগঞ্জ)নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবিতে কর্ম বিরতি চলছে। গতকাল ৬নভেম্বর শনিবার স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে আয়োজিত কর্ম বিরতি কর্মসূচিতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হাসান। সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক […]
স্যাটায়ার কার্টুন পেইজের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : স্যাটায়ারধর্মী কার্টুন পেইজ ইয়ার্কির বিরুদ্ধে মামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন কার্টুনিস্ট ও উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব। শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক কোয়ালিশন কর্তৃক ‘স্যাটায়ার মিম ও কার্টুন-মতপ্রকাশ নাকি মর্যাদাহানি’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন লেখক সুমন রহমান, লেখক ফিরোজ আহমেদ, আইনজীবী সারা হোসেন, কার্টুনিস্ট সিমু নাসের, কার্টুনিস্ট […]