যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান-আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আমীর খসরু বলেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। তারেক রহমানই আগামী ত্রয়োদশ […]

আরিয়ানের বিরুদ্ধে পুলিশি তদন্ত

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ফের জড়ালেন আইনি ঝামেলায়। ব্যাঙ্গালুরুরের একটি নাইটক্লাবে অশালীন অঙ্গভঙ্গি (মধ্যমা প্রদর্শন) করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে শাহরুখপুত্রকে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আরিয়ান খানের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা […]

বিপর্যস্ত দেশের পাশে দাঁড়ালো শ্রীলঙ্কা ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : সাইক্লোন দিতওয়ার ভয়াবহ আঘাতে বিপর্যস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে দেশের ক্রিকেট বোর্ড। সরকারঘোষিত ‘রিবিল্ডিং শ্রীলঙ্কা ফান্ড’-এ ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এই সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের সভাপতি শাম্মি সিলভা ও নির্বাহী কমিটি। তারা জানিয়েছেন, জাতীয়ভাবে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিতওয়ার আঘাতে […]

দেশে খুনসহ অপরাধ বাড়াচ্ছে মাদক!

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে হত্যাসহ বিভিন্ন অপরাধ বেড়েই চলেছে। প্রতিদিন গড়ে দেশে ১০ থেকে ১২টি হত্যাকাÐ ঘটছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী খুনের সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হারে বাড়ছে! এসব নৃশংস খুনের সঙ্গে মাদক জড়িত বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। তারা বলেন, মাদকাসক্তরা একজন মানুষ, তা-ও তারা ভুলে যায়। মাদকই তাদের জীবনের আনন্দ বিনোদনসহ […]

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেরাণীগঞ্জে দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক : তিন বারের সফল প্রধানমন্ত্রী ,আপষহীন- দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কেরাণীগঞ্জে দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়নের কেসি-শাহ ডক ইয়ার্ড এলাকায় এ দোয়া-মোনাতের আয়োজন করেন আগানগর ইউনিয়ন কৃষক দল ও অন্যান্য সংগঠন। দোয়া অনুষ্ঠানে মহান রাব্বুল আলামিনের নিকট বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু […]

ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর

অনলাইন ডেস্ক : মাদারীপুর জেলার শিবচর উপজেলার কয়েকজন যুবক স্বপ্নের দেশ ইতালির উদ্দেশে লিবিয়া থেকে রওনা দেওয়ার পর নিখোঁজ রয়েছেন। এক মাস নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) খবর আসে, ভ‚মধ্যসাগরে নিখোঁজ ট্রলারটি ডুবে গেছে। নিখোঁজদের মধ্যে একজন নিশাত মাতুব্বর। নিখোঁজদের মধ্যে নিশাত ছাড়াও রয়েছেন ফারহান খান রোমান (২৪), মুন্সীকান্দি এলাকার মুন্না এবং শিবচর পৌর […]

বরগুনায় পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনা জেলায় পুলিশ সদস্যদের ৩ দিন মেয়াদী নির্বাচনীপ্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম । শনিবার (০৬ ডিসেম্বর) বরগুনা জেলা পুলিশ লাইন্সে ৩ দিন মেয়াদী নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি (৪র্থ পর্যায়ের)প্রশিক্ষণ কোর্স (১৬তম ব্যাচ) এর শুভ উদ্বোধন করা […]

কাঠালিয়া-রাজাপুর উপজেলায় কোনো চাঁদাবাজি ও দখলবাজির স্থান হবে না- রফিকুল ইসলাম

শাওন মিয়াজী : ঝালকাঠী-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, কাঠালিয়া-রাজাপুর উপজেলায় কোনো চাঁদাবাজি ও দখলবাজির স্থান হবে না, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করাই হবে বিএনপির প্রতিশ্রæতি। তিনি আরও বলেন, জান–মাল রক্ষা ও সাহায্য সহযোগিতার আশায় যারা স্বৈরাচার হাসিনার মিছিলে গিয়েছিল, তাদেরও আমরা বুকে […]

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন করলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বিশেষ […]

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে স্থায়ী বিশেষজ্ঞ প্যানেলের সেমিনার অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনা ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে গঠিত ‘স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল’-এর সেমিনার গতকাল ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের শীর্ষস্থানীয় প্রকৌশলী, স্থপতি, দুর্যোগ […]