গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলায় স্টেট ডিফেন্স হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না (জেড আই পান্না) নিয়োগ পেয়েছেন। রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্ত‚জা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নিয়োগ দেন। এর ফলে এখন থেকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে জেডআই খান […]
বদলী হলো নাচোলের আলোচিত সেই এসআই আতাউর

এমএকে. জিলানী(নাচোল) : অবশেষে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বদলী করা হলো নাচোল থানার সেই আলোচিত সাবইন্সপেক্টর (এসআই) আতাউর রহমানকে। ১৯ নভেম্বর নাচোল ইউপির হাঁকরইল গ্রামে এসআই আতাউর রহমান ও তার সঙ্গীয় ফোর্স মাদক (চোলাই মদ) উদ্ধার করে। উদ্ধারের পর মাদক তৈরীকারীদের কাউকে আটক না করে ওই গ্রামের মৃত রমজান হাজীর ছেলে নিরাপরাধ মজিবুর রহমানকে চড় মেরে […]
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। এস এম ফরহাদ তার পোস্টে বলেন, ‘আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।’ তিনি আরো জানান, ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসি স্যারকে […]
বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে – ডা. জাহিদ

মোঃ শাহ্ আলম মন্ডল (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। দেশের বর্তমান চাকরি ব্যবস্থায় মেধাবীরা বঞ্চিত হচ্ছে দাবি করে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ঘুষ-দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অবিচারের জায়গা একেবারেই […]
ভুটানের প্রধানমন্ত্রীর সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এর সাথে বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ শনিবার (২২ নভেম্বর ) দুপুরে ঢাকার স্থানীয় একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বলেন, বাংলাদেশের সাথে ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক […]
বরগুনায় ইসলামি আন্দোলনের সভা গ্রহণযোগ্য নির্বাচনের দাবি নেতৃবৃন্দের

মোঃ আসাদুজ্জামান(বরগুনা) : বরগুনার সিদ্দিক স্মৃতি মঞ্চে ইসলামি আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া এ সমাবেশে জনস্রোতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সভায় প্রধান অতিথি ছিলেন আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা […]
দিনাজপুরে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ একই পরিবারের ৩ জনসহ নিহত- ৪

মোঃ শাহ্ আলম মন্ডল (দিনাজপুর): দিনাজপুর সদরের দশ মাইল এলাকায় গম গবেষণা কেন্দ্রের সামনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দিনাজপুর–ঠাকুরগাঁও মহাসড়কে গম গবেষণা কেন্দ্রের সামনে আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা […]
ভারতে গোমাংস খাওয়া নিয়ে গণপিটুনির ঘটনায় মামলা প্রত্যাহারের আবেদন

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে মোহাম্মদ আখলাক নামে এক ব্যক্তিকে ২০১৫ সালে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। গরুর মাংস খাওয়া ও বাড়িতে রাখা হয়েছে সন্দেহে তাকে পিটিয়ে মারা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। গত মাসে গ্রেটার নয়ডার একটি আদালতের কাছে উত্তর প্রদেশ সরকার […]
মিস ইউনিভার্সের মঞ্চ থেকে পড়ে আহত মিস জ্যামাইকা এখনো আইসিইউতে

বিনোদন ডেস্ক : থাইল্যান্ডে অনুষ্ঠিত সদ্য শেষ হওয়া এবারের মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে মঞ্চে হাঁটার সময় একটি ধাপ মিস করায় তিনি হঠাৎ মঞ্চ থেকে নিচে পড়ে যান। ওই দুর্ঘটনার তিন দিন পরও হাসপাতালে ভর্তি আছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। তার শারীরিক […]
ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপদগামী হওয়ার আশঙ্কা থাকে-ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক : ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আধুনিক শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটানো গেলে সমাজ পরিবর্তন করা যায়। ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপদগামী হওয়ার আশঙ্কা থাকে। আজ শনিবার সকালে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ওয়েল পার্ক রেসিডেন্সের সভাকক্ষে আসসুন্নাহ মডেল মাদরাসার বার্ষিক মাহফিল ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা […]