সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি ও মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব। […]
রাজধানীর দুই সিটিতেই শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

তানভীর খানঃ রাজধানীর উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশন এলাকায়ই আজ থেকে শুরুহয়েছে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান ক্যাম্পেইন ২০২৬। ডিএনসিসির ১০টি অঞ্চলে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৫৯৯টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১২ এপ্রিল থেকে শুরুহওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে প্রায় ৫ লাখ শিশুকে টিকা প্রদানের […]
বরগুনায় তিন দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

মোঃ আসাদুজ্জামান : বরগুনা সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত তিন দিনব্যাপী “বিসিক উদ্যোক্তা মেলা ২০২৬”-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল তিন টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি (এমপি)। এ […]
দিনাজপুরে র্যাবের অভিযান ১১১৩ বোতল ফেনসিডিল উদ্ধার

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৩ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায় শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানার ৪ নং শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাতক আসামি মোঃ […]
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা, কারা আছেন

স্পোর্টস ডেস্ক ১৭ এপ্রিল থেকে শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজের ৬ দিন আগে দল ঘোষণা করেছে বিসিবি। আজ শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করেছে বোর্ড। গেল মাসে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজে অধিনায়ক হিসেবে ছিলেন মেহেদী হাসান মিরাজ ও সহ-অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ড সিরিজেও নেতৃত্বে […]
বরগুনায় পহেলা বৈশাখে ইলিশ সংকট বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে

মোঃ আসাদুজ্জামান : পহেলা বৈশাখকে সামনে রেখে বরগুনার মাছ বাজারে ও দেশের বৃহত্তম পাইকারি ইলিশ বাজার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা দিয়েছে চরম ইলিশ সংকট। জ্বালানি তেলের ঘাটতির কারণে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না অধিকাংশ ফিশিং বোট। ফলে বাজারে সামুদ্রিক ইলিশের সরবরাহ প্রায় নেই বললেই চলে। জেলে ব্যবসায়ীরা জানান প্রতি বছর এই […]
বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য ৭ শতাধিক ফরম বিক্রি

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে তোড়জোড় শুরু করেছে বিএনপি। আগামী ১২ মে অনুষ্ঠেয় এই নির্বাচনকে কেন্দ্র করে দলটির নারীনেত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এরই মধ্যে সাত শতাধিক ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা […]
৪ বছর পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় লাইভ সংগীত উৎসব ‘কোচেলা ২০২৬’। এবারের আসরের অন্যতম প্রধান আকর্ষণ কানাডার পপ তারকা জাস্টিন বিবার, যিনি দীর্ঘ বিরতির পর আবারও বড় মঞ্চে ফিরছেন। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অসুস্থতার কারণে একাধিক কনসার্ট বাতিল করার পর এই প্রথম বড় কোনো লাইভ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। […]
‘দল বাঁচাতে’ শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল

অনলাইন ডেস্ক বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর অস্তিত্ব সংকটে পড়া আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে এখন তীব্র হতাশা ও উৎকণ্ঠা কাজ করছে। দলটির মাঠপর্যায়ের নেতাদের মতে, বিদেশের নিরাপদ আশ্রয়ে থেকে দল পরিচালনা করা এখন আর সম্ভব নয়। ‘দল বাঁচাতে’ হলে শীর্ষ নেতাদের এখন গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে হলেও দেশে ফেরা প্রয়োজন বলে মনে করছেন তারা। […]
মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

অনলাইন ডেস্ক ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির মুখমণ্ডল ও পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এসব থেকে সেরে উঠতে এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার ঘনিষ্ঠ মহলের তিনজন ব্যক্তির বরাতে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, হামলায় খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে। সেই সঙ্গে তার একটি পা বা উভয় পা-ই গুরুতর […]