একনেকে অনুমোদন পেল চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ মোট পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা। মঙ্গলবার (১৬ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া […]
পাথরঘাটায় প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের পর জীবিত স্বামীকে মৃত দেখিয়ে অন্যত্র বিয়ে !

জাফর ইকবাল (পাথরঘাটা) বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় এক প্রবাসী স্বামীর কষ্টার্জিত প্রায় ১০ লক্ষাধিক টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার আত্মসাতের পর জীবিত স্বামীকে মৃত দাবি করে অন্য এক প্রবাসীকে বিয়ে করার অভিযোগ উঠেছে এক সন্তানের জননী সাদিয়া আক্তারের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা যায়, পাথরঘাটা উপজেলার ৭নং কাঠালতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা […]
রেণু-সংকটে বাগেরহাটের চিংড়ি চাষিরা

মনিরুল হক মনি (বাগেরহাট) : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চিংড়ি চাষের মৌসুমে রেণুর তীব্র সংকট দেখা দিয়েছে। এপ্রিল, মে ও জুন–এই তিন মাস ঘেরে রেণু ছাড়ার মৌসুম। কিন্তু এরই মধ্যে আড়াই মাস পার হতে চললেও চাষিরা চাহিদার বিপরীতে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ রেণু সংগ্রহ করতে পেরেছেন। ফলে অধিকাংশ ঘেরেই এবার চিংড়ি চাষ বন্ধের […]
টিকা ও ওষুধ সংকটে হুমকির মুখে বরগুনার প্রাণিসম্পদ খাত

মোঃ আসাদুজ্জামান : বরগুনা জেলার প্রাণিসম্পদ খাত বর্তমানে নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার খামারিদের অভিযোগ, প্রাণিসম্পদ অধিদপ্তরের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে পিপিআর টিকাসহ বিভিন্ন জরুরি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি গরুর খুরা রোগ, লাম্পি স্কিন ডিজিজ, ব্ল্যাক কোয়ার্টার এবং হেমোরেজিক সেপটিসেমিয়া রোগের প্রকোপও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে একদিকে যেমন […]
মেলান্দহ পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা

মোঃ রুহুল আমিন রাজু(জামালপুর)ঃ জামালপুরের মেলান্দহ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে এক বিশেষ সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেলান্দহ পৌরসভা সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। সভায় পৌরসভার আয়-ব্যয়, চলমান উন্নয়ন কর্মকাÐ, নাগরিক সেবা সম্প্রসারণ […]
দেবহাটায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

ওমর ফারুক মুকুল(দেবহাটা) সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। সোমবার উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত […]
কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদন্ড

আক্তারুল ইসলাম : সাতক্ষীরার কালিগঞ্জে বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার-এ অভিযান চালিয়ে এ দন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়াসিন আলী […]
মিঠাপুকুরে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের নারী সদস্য আটক

রোকনুজ্জামান রুবেল (মিঠাপুকুর): রংপুরের মিঠাপুকুরে দীর্ঘদিন ধরে সক্রিয় অটো ও মিশুক ছিনতাইকারী চক্রের এক নারী সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। গত রোববার (১৪ জুন) রাতে উপজেলার বালারহাট ইউনিয়নের কয়েরমারী এলাকায় এ ঘটনা ঘটে। চালককে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে মিশুক ভ্যানটি ছিনতাই করে পালানোর সময় ওই নারীকে আটক করা হয়। […]
ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তালতলীতে থানা ব্যারাকে পুলিশ সদস্যের আত্মহত্যা

মোঃ আসাদুজ্জামান: বরগুনার তালতলী থানায় কর্মরত ফারুক গাজী (৫৫) নামের এক পুলিশ সদস্য থানার ব্যারাকে বিষপান (গ্যাস ট্যাবলেট খেয়ে) করে আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে জানা গেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিউটি শেষ করে ভোরের দিকে থানার ব্যারাকে এসে ঘুমিয়ে পড়েন কনস্টেবল ফারুক গাজী। পরবর্তীতে আজ রবিবার […]