ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর জেলা বিচার বিভাগে কর্মরত একই পরিবারের পাঁচজন কর্মচারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আদালতের নথি জালিয়াতি, মামলার রায় পরিবর্তন এবং বিচারপ্রার্থীদের ব্ল্যাকমেল করার মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্তরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ আদালতে ডিস্ট্রিক্ট নাজির ও পেশকার (বেঞ্চ সহকারী) হিসেবে কর্মরত থেকে পুরো বিচারিক প্রশাসনিক প্রক্রিয়াকে জিম্মি করে ফেলেছেন […]

আমলা দম্পতির ক্ষমতার দাপটে নিঃস্ব ব্যবসায়ী কোটি টাকার সম্পদ দখল ও মিথ্যা মামলার অভিযোগ

রবিউল ইসলাম : সরকারের এক অতিরিক্ত সচিব এবং নৌ পুলিশের বর্তমান এক অতিরিক্ত ডিআইজি দম্পতির বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শন এবং একাধিক মিথ্যা মামলা দিয়ে এক ব্যবসায়ীকে চরম হয়রানি ও সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী এ এস এম জুলফিকার হায়দার এই চাঞ্চল্যকর […]

হযরতপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মো: শাওকাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : কেরাণীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন মো:শাওকাত হোসেন। বিগত ইউপি নির্বাচনের পর থেকেই তিনি ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল সোমবার থেকে তার ওপর এ দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে হযরতপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে। জানা যায়, তিনি মসজিদে হামলা […]

ই-মেইলে তথ্য চাইতেই ৩৪ হাজার ২’শ টাকার বিল, জনমনে নানা প্রশ্ন

মোঃ রাকিবুল ইসলাম,আমতলী : তথ্য অধিকার আইনের আওতায় ই-মেইলে তথ্য চাওয়ার পর ৩৪ হাজার ২০০ টাকা তথ্যমূল্য নির্ধারণ করায় আমতলী উপজেলা সমাজসেবা কার্যালয়কে ঘিরে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। তথ্য অধিকার আইন যেখানে নাগরিকের তথ্যপ্রাপ্তির সাংবিধানিক ও আইনি অধিকার নিশ্চিত করার কথা বলে, সেখানে একটি সাধারণ তথ্য আবেদনের বিপরীতে এত বড় অঙ্কের অর্থ দাবি […]

পবিত্র আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার

  নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে […]

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২২ জুন) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো- রমনা থানা ২ জন, […]

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। ইন্টারপোলের সহায়তায় এ গ্রেপ্তার সম্পন্ন হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুবাই সিটি পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে ১২ জুন পাঠানো একটি […]

রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরের পল্লবীতে মাত্র আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর অত্যন্ত নির্মমভাবে গলা কেটে ও খণ্ড-বিখণ্ড করে হত্যার আলোচিত মামলার চূড়ান্ত রায় আজ ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুন) এই ঐতিহাসিক রায়ে আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মাসরুর সালেকীন। জানা […]

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর নৃশংস হামলা, হোটেল বায়ান্ন ইন্টাঃ আবাসিক টর্চার সেল এ আটকে নির্যাতনের অভিযোগ

শাহিন চৌধুরী রাজধানীর কমলাপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত ও নৃশংস হামলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, হামলার পর তাকে একটি আবাসিক হোটেলের ভেতরে নিয়ে তথাকথিত টর্চার সেল এ আটকে পাশবিক নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।গত সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কমলাপুর চৌরাস্তার মেইন রোড […]

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ মামলার রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ঈসমাইল হোসেন জানান, আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে […]