টেকনাফে নারীসহ ৩ মাদক কারবারির কাছে মিলল বিপুল ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের টেকনাফের সদর ইউপির ছোট হাবিব পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জন নারী মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার র্যাব-১৫। আটকরা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প এ/১ এর মো. সালামের মেয়ে ইসমত আরা (২৪) (পুরাতন রোহিঙ্গা), মধ্যম হ্নীলার মো. হাসানের ছেলে মো. আবদুর রহিম (৩০) […]
পাথরঘাটায় হত্যাচেষ্টা ও বিস্ফোরণ মামলার আসামি গ্রেফতার

মোঃ আসাদুজ্জান, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় আলোচিত হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি সুমন শীলকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৮ অভিযান চালিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের ইচলাদি নবনির্মিত টোলপ্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তিনি ঢাকা থেকে বরিশালগামী সুরভী পরিবহনের একটি এসি বাসে ভ্রমণ করছিলেন। সুমন শীল বরগুনার পাথরঘাটা পৌরসভার ৭ […]
ভোটের আগে আগ্নেয়াস্ত্রের নতুন লাইসেন্স নয় ফেরত দিচ্ছে না বৈধ অস্ত্রও

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যক্তিগত নিরাপত্তার জন্য নতুন করে কোনো আগ্নেয়াস্ত্র কেনা বা লাইসেন্স নেওয়ার সুযোগ থাকছে না। পাশাপাশি জমা দেওয়া অস্ত্রও আর ফেরত দেওয়া হবে না। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অনেকে ব্যক্তিগত নিরাপত্তার কথা বলে নতুন লাইসেন্সের আবেদন করলেও সেগুলো অনুমোদনের কোনো সিদ্ধান্ত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে কথা […]
বরগুনায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক পিটিয়ে আহত

মোঃ আসাদুজ্জামান (বরগুনা): বরগুনায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকসহ চারজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের মধ্যে সাংবাদিকের বাবা এবং ভাইর অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ধুপতি এলাকায় ঘটনা ঘটে।প্রত্যাক্ষদর্শীরা জানায়, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ধুপতি গ্রামের ইউপি সদস্য কুদ্দুস মীরের পক্ষের সাথে ওই এলাকার সাংবাদিক […]
কেরানীগঞ্জে বহু বিবাহিতা নারী সাথীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্য নিয়ে বহু বিবাহিতা এক নারীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী স্বামী আদালতে মামলা করেছেন। কেরানীগঞ্জে যৌতুক নিরোধ আইনের ধারা ৩ অনুযায়ী সাথী আক্তার নামের এক নারীর বিরুদ্ধে মামলা করেছেন তার স্বামী আজিজুল। মঙ্গলবার কেরানীগঞ্জ আমলী আদালতে মামলাটি নথিভুক্ত হয়। মামলার বাদী কেরানীগঞ্জের বাসিন্দা আহসান উলাহ রতনের ছেলে আজিজুল। এদিকে […]
সিরাজগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ, অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রেজাউল করিম খান,(জেলা প্রতিনিধি )সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০টায় পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা,শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেনের সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যান সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইন্স থেকে আগত ইনচার্জ ও পুলিশ সদস্যরা […]
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ভাংচুর আট লক্ষাধিক টাকার মাল লুট

মোঃ আবু কাওছার মিঠু (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামের অটোরিক্সার পার্টস ব্যবসায়ী সম্ভু সরকারের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। ১৫সেপ্টেম্বর সোমবার সকালে ৮/১০সদস্যের একদল সন্ত্রাসী দা, লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। পুলিশ জানায়, পূর্ব পরিকল্পিতভাবে হামলাকারীরা দক্ষিণবাগ গ্রামের ব্যবসায়ী […]
শ্রীমঙ্গলে প্রেস কাউন্সিলের মতবিনিময় সভা

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌরসভার হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে এবং প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট মো. […]
শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় ট্রাইব্যুনালে আসেন তিনি। এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্ত‚জা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে […]
বরগুনায় নারী ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য হেনা বুলবুলির ঘর থেকে ৬৪ বস্তা অবৈধ সার জব্দ করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা কৃষি পরিদপ্তর ও আমতলী থানা পুলিশ । পুলিশ জানায়, জব্দকৃত সারের মধ্যে ৪১ বস্তা ইউরিয়া এবং ২৩ বস্তা টিএসপি ও এমওপি রয়েছে। […]