প্রসঙ্গ ডাকসু নির্বাচন: যাহা চাই তাহা ভুল করে চাই…!

মো.ইউসুফ আলী- চেয়েছিলাম অধিকার,হয়ে গেলাম রাজাকার! ’২৪এর ছাত্র আন্দোলনকে বেগবান করতে এটি ছিল একটি অন্যতম বিস্ফোরক স্লোগান। ঠিক একইভাবে এ দুনিয়াতে আমরা অনেক কিছুই চাই ,যা খুব সহজেই পাই না। কিংবা ভাবি এক আর হয়ে যায় আরেক। গত কালের ডাকসু নির্বাচনেও ঠিক তা-ই হয়েছে। আমিসহ আমরা দেশবাসী অনেকেই যা চেয়েছি তা হয়ত অনেকেই পাইনি। তবুও […]

ওস্তাদ বায়ে প্লাষ্টিক!

মো.ইউসুফ আলী- ওস্তাদ বায়ে প্লাষ্টিক! এ কথাটি আমরা সাধারণত সড়ক পথে শুনতে পাই। যা কিনা সড়কে চলাচলরত কোন গাড়ীর হেলপার তার ড্রাইভারকে বলে থাকেন। তিনি হয়ত এ উদ্দেশ্যেই একথা বলে থাকেন যে,তার বামপাশ দিয়ে চলাচলরত প্রযুক্তির বহুল আবিস্কৃত গাড়ীটি হয়তবা প্লাষ্টিক বডির। বা প্লাষ্টিকের মত হালকা কোন যান। আসলে আমরা আজ এমন এক পৃথিবীতে বাস […]

কাজী নজরুলের কাব্য ও গানে ‘মৃত্যু ভাবনা’

ড. হাফিজ রহমান বাংলা সাহিত্যের আকাশে যুগ যুগ ধরে উজ্জ্বল আলোর মতো দীপ্তিমান, অমর কবি কাজী নজরুল ইসলামের আজ মৃত্যু দিবস। আমাদের দোয়া, আল্লাহ উনাকে ভালো রাখুন। ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত হলেও তার কাব্য ও গানের ভেতরে শুধু বিদ্রোহ নয়, ছিল গভীর আধ্যাত্মিকতা, প্রেম, মানবতাবোধ ও মৃত্যুচিন্তা। মৃত্যুকে তিনি কখনও ভয়ঙ্কর অন্ধকার হিসেবে দেখেননি; বরং […]

আলোচনায় বিভুরঞ্জন ও তার খোলা চিঠি

মো.ইউসুফ আলী তিমির বিধারী সূর্য্যের আর্বিভাবের সঙ্গে সঙ্গেই সমস্ত পৃথিবী আসিয়া কষাঘাত করে আমাদের দুয়ারে। সংবাদপত্র তার ধারক ও বাহক। আমরা জানি,সংবাদপত্র হলো কোন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আবার সংবাদ পত্রকে জাতির দর্পণও বলা হয়ে থাকে। আর সাংবাদিক হলো জাতির বিবেক। আবার সাংবাদিকতা পেশাকে মহান পেশা হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। কিন্তু সেই মহান পেশায় যিনি […]

সাদা পাথরে কালো হাতের ইতিকথা

মো.ইউসুফ আলী পাথর প্রকৃতির উপহার। সেটা সাদা হউক বা কালোই হোক। কিংবা অন্য যে কোন রংয়েরই হোক না কেন। পাথর দুনিয়াবাসীর জন্য মহান আল্লাহ তায়ালার এক অপার নেয়ামত। ইহা সৃষ্টি বা বিনাসে মানুষের কোন হাত নেই। তবে মানুষের হাতের ছোয়ায় ইহা স্থানান্তর যোগ্য বটে। আবার আমাদের কালো হাতের ছোয়ায় ইহা বিনষ্টও হয় বটে। যেভাবে বিনষ্ট […]

এআই কি প্রযুক্তির আর্শিবাদ নাকি অভিশাপ!

মো. ইউসুফ আলী এআই(অও) প্রযুক্তির আবিস্কৃত এক বরপুত্র। যা নতুন প্রজন্মের হাতে হাতে বেড়ে ওঠা এক মহাশক্তি। বর্তমানে এর বহুল ব্যবহার আমাদের নতুন প্রজন্মের হাত ধরেই। কিন্তু বর্তমানে এর অপব্যবহার যেভাবে বাড়ছে তাতেকরে দিশেহারা হয়ে পরার উপক্রম হয়েছে আমাদের মৌলিকত্বের ওপর। এই প্রযুক্তির বহুল অপব্যবহারে হতাশা প্রকাশ করেছেন নতুন প্রজন্মের ঠিক আগের জেনারেশনটি। বর্তমানে এই […]

খালেদা জিয়া: হার না মানা এক অনন্য নেত্রী

কাদের গনি চৌধুরী বিএনপি চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আজ। আজ ১৫ আগস্ট তিনি ৮০ পেরিয়ে পা রাখলেন ৮১ বছরে। দেশের রাজনীতিতে মহীয়সী এক নারী তিনি। রাজনীতিতে নীতির প্রশ্নে দৃঢ়তা, গণমানুষের অধিকার আদায়ে আপসহীনতা, দেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল, কথাবার্তায় শালীনতাবোধ, মার্জিত আচরণ, অনমনীয়তা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর […]

যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কার?

এম মতিউর রহমান মামুন:   রবীন্দ্রনাথ যাত্রা শিল্পকে “জীবন্ত পুরাণ” এবং “জীবন্ত ঐতিহ্য” হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন , ‘যাত্রা পালাগুলি লোক কথার মাধ্যমে সমাজের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে, যা যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে আছে’। নজরুল ইসলাম “যাত্রাপালা” শব্দটি ব্যবহার করেছেন, বিশেষ করে তার “বিদ্যাপতি” নাটক অবলম্বনে নির্মিত যাত্রাপালা “অনুরাধা” এবং “মধুমালা” […]

আর কত সাংবাদিক হত্যা সইবে এ জাতি?

মো.ইউসুফ আলী- চেনা মাস্তান, অচেনা সন্ত্রাসী কারনে অকারনে সাংবাদিকদের পেটায়, রক্তাক্ত করে, খুন করে,গুম করে। হরহামেশাই সাংবাদিকদের উপর সন্ত্রাসী, জনপ্রতিনিধি, পুলিশের হাত ওঠছে। সাংবাদিকরা খুন হচ্ছে। এভাবে চলে না। সাংবাদিক হত্যা আর কত সইবে জাতি? আর কত রক্ত ঝড়বে জাতির বিবেকের? অপকর্মের সংবাদ প্রকাশ হলে সরকারি দল, বিরোধী দল সাংবাদিকের উপর চড়াও হয়। রাজপথে পুলিশ […]

ইউনূস সরকারের একবছর : প্রত্যাশা-প্রাপ্তিতে হতাশ সাধারণ মানুষ

মো.ইউসুফ আলী ছাত্র-জনতার রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গত বছরের ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার । গতকাল ৮ আগষ্ট শুক্রবার পুরন হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেই অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি। এই এক বছরে মানুষের প্রত্যাশা কতোটা পূরণ করতে […]