গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন ট্রাকচালক মো. ফোরকান মিয়া (৪০)। হত্যার পর এক আত্মীয়কে ফোন করে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। শুক্রবার (৮ মে) রাতে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার (৯ মে) সকালে পাঁচটি গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী […]
‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে ৭মে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিকদের দাবি সমাবেশে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাংবাদিকদের অধিকার এবং প্রাপ্য কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। ৫৫ বছরের ইতিহাসে সাংবাদিকদের অধিকার মর্যাদাতো দূরের কথা সবকিছুতেই […]
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস পালিত

সুমন ভট্টাচার্য : ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে সারাদেশের ন্যায় ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দিবসটি উপলক্ষে নানা কর্মস‚চির আয়োজন করা হয়। কর্মস‚চির শুরুতে ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট […]
বিরামপুরে কৃষি অফিসের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম মন্ডল: দিনাজপুরের বিরামপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৭ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে কৃষি অফিস […]
সরকার কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে -এবিএম মোশাররফ হোসেন

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মস‚চি (ইজিপিপি)’র আওতায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়নে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডে স্বনির্ভর খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি। তিনি […]
পাইকগাছায় ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ ভাউচার জালিয়াতি: যুবক আটক
মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা)ঃ খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংক শাখা ‘সেলফিন’ অ্যাপের জাল ভাউচার ব্যবহার করে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার চেষ্টাকালে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম নাইমুল হক। তিনি বরিশাল জেলার নেছারাবাদ থানার পিরোজপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে। বৃহস্পতিবার পাইকগাছা ইসলামী ব্যাংক শাখায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ব্যাংক সুত্রে জানা […]
তালতলীতে বেড়িবাঁধে ফাটল ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ

মোঃ আসাদুজ্জামান : বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া সংলগ্ন পায়রা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাঁধ সংলগ্ন নিশান বাড়িয়া ইউনিয়নের ১৫ টি গ্রামের মানুষ। সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পায়রা নদীর জোয়ারের পানির প্রবল চাপে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া সংলগ্ন পায়রা নদীর বেড়িবাঁধের প্রায় ১০০ মিটার অংশে […]
মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

রোকনুজ্জামান রুবেল (মিঠাপুকুর): রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের একদিন পর আবু সাঈদ (৪০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ৯নং ময়েনপুর ইউনিয়নের নাগেরহাট-কদমতলা সড়কের কসবা কৃষ্ণনগরগামী কাঁচা রাস্তা সংলগ্ন একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবু সাঈদ উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের (১নং ওয়ার্ড) […]
বাউফলে এক দফাদারের বিরুদ্ধে নানা জাল-জালিয়াতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : জাল সার্টিফিকেটের মাধ্যমে বয়স বাড়ানো, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ একাধিক ব্যক্তির স্বাক্ষর জাল এবং জাতীয় পরিচয়পত্র সংশোধনে অনিয়ম এমন গুরুতর অভিযোগ উঠেছে এক দফাদারের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এসব অনিয়মের মাধ্যমে চাকরি চালিয়ে গেলেও অবশেষে অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন। এসব গুরুতর অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের দফাদার মো. আবুল হোসেন […]
কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেন (কলাপাড়া) পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় একটি ভাড়াটিয়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকাল ৩টার দিকে এস এস ভিলা নামক ভবনের নিচতলা থেকে মাকসুদা বেগম (৩২) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত মাকসুদা বেগম নীলগঞ্জ ইউনিয়নের আবুল কালাম […]