দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রেসক্লাবের নামে কথিত সাংবাদিকদের চাঁদাবাজি ভুয়া দাওয়াত কার্ডে টাকা দাবি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার : দক্ষিণ কেরানীগঞ্জে দীর্ঘদিন ধরে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একদল অচেনা কথিত সাংবাদিকদের চক্রের বিরুদ্ধে। সংগঠনের নাম ব্যবহার করে ভুয়া দাওয়াত কার্ড ছাপিয়ে বিভিন্ন কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও হাউজিং মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে […]
কাজী সালামের এক গ্রন্থেই একাধিক পুরস্কার

নিজস্ব প্রতিবেদক : কাজী মাওলানা মো: আব্দুস সালাম। ছোটবেলা থেকেই লেখা-লেখির প্রতি নেশা তার। নজরুল-রবীন্দ্র কিংবা শরৎ-সুনীলের মত বিখ্যাত সারির সব গুণি লেখক ছাড়াও বিভিন্ন লেখকের প্রকাশিত গ্রন্থ-উপন্যাস পাঠ কিংবা পর্যালোচনার পাশাপাশি পুথিঁ পাঠেও যথেষ্ঠ পারদর্শী তিনি। লেখা-লেখি ও পড়াশোনার পাশাপাশি বাস্তবতাকে নিয়ে সংগ্রামী জীবন তার। ছাত্রজীবন-পরিবার কিংবা কর্মক্ষেত্রেও যথেষ্ঠ সংগ্রামী তিনি। তাইতো কঠিন বাস্তবতাকে […]
ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন দেখছেন নবাবগঞ্জের দরিদ্র মানুষেরা

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল পেতে যাচ্ছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। সরকারের নতুন এই উদ্যোগকে ঘিরে সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে বইছে আনন্দ ও আশার আলো। বহুদিনের কষ্ট আর অনিশ্চয়তার মাঝে এই কর্মসূচিকে নতুন স্বপ্ন হিসেবে দেখছেন তারা। উদ্বোধনের সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে তাদের […]
দিনাজপুরে একদিনে দুই এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরে একদিনে পৃথক দুই উপজেলায় দুই এসএসসি পরীক্ষার্থী ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৯ মার্চ) সকাল ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। মৃতরা হলেন, সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের করিমুলাপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে ফাতেমা বেগম (১৭) এবং চিরিরবন্দর উপজেলার ২ নম্বর সাতনালা ইউনিয়নের বেসারতপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে […]
পীরগাছায় ভয়াবহ অগ্নিকান্ড ৪৫ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি

হারুন-অর-রশিদ বাবু (রংপুর): রংপুরের পীরগাছা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকান্ডে মো. মোবারক হোসেন নামে এক ব্যক্তির বসতবাড়ির ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধুরাম তেলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গেছে, […]
মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে : ইয়াসের খান চৌধুরী

সুমন ভট্টাচার্য: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ সরকারের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। এ নীতি বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলাকে একটি আদর্শ জেলায় পরিণত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সোমবার (৯ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে […]
সমবায় অধিদপ্তরে পদোন্নতি সিন্ডিকেটের অভিযোগ পিআরএলের আগে তড়িঘড়ি পদোন্নতি কেন্দ্রবিন্দুতে হাফিজ হায়দার

মো: আলী আশরাফ : সমবায় অধিদপ্তরে পদোন্নতি, বদলি ও নিয়োগকে ঘিরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। সহকারী পরিদর্শক থেকে পরিদর্শক পদে পদোন্নতি প্রক্রিয়াকে কেন্দ্র করে ঘুষ বাণিজ্য, শূন্যপদ গোপন এবং প্রশাসনিক সিদ্ধান্ত প্রভাবিত করার অভিযোগ তুলে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তারা। অভিযোগকারীদের ভাষ্য, পুরো প্রক্রিয়ার নেপথ্যে রয়েছেন অতিরিক্ত […]
সাংবাদিকদের চলতি মাসের বেতন বোনাসসহ ৫ দিন ছুটির দাবি বিএফইউজে ও ডিইউজে’র

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সংবাদপত্রে ০৫ দিন ছুটির ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ সোমবার বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। সাংবাদিক […]
নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি বৃদ্ধ মতিয়ারের

নিজস্ব প্রতিবেদক : হারিয়ে যাওয়ার ৩ দিন পরও সন্ধান মেলেনি রাজধানীর কামরাঙ্গীর চরের ৭৩ বছরের বৃদ্ধ মতিয়ারের। জাতীয় পরিচয় পত্রের ঠিকানা অনুযায়ী তার স্থায়ী ঠিকানা ১নং ওয়ার্ড, ৪নং দাউদখালী, মঠবাড়িয়া-পিরোজপুর। বর্তমানে সে রাজধানীর কামরাঙ্গীর চর থানাধিন চান মসজিদ গলি ইউনিয়ন/ওয়ার্ড-৫৬ নং ওয়ার্ড, থানা-কামরাঙ্গীরচর, জেলা-ঢাকা এলাকায় বসবাস করে আসছিলেন। তার গায়ের রং-শ্যামলা, উচ্চতা-৫ ফুট ৬ ইঞ্চি, […]
রংপুরে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে তৎপরতা দ্রুত জমি অধিগ্রহণের সিদ্ধান্ত

হারুন-অর-রশিদ বাবু (রংপুর) রংপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ‘বিভাগীয় স্টেডিয়াম’ নির্মাণ প্রকল্পের কাজ দ্রæত শুরু করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। প্রকল্পের জমি অধিগ্রহণ, সীমানা প্রাচীর নির্মাণ ও মাট ভরাটের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। সোমবার (৯ মার্চ) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় ক্রীড়া সংস্থার আহŸায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা শেষে […]