পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলি কর্মকর্তাদের মধ্যে সিআইডির ডিআইজি এস এম ফজলুর রহমানকে পুলিশ টেলিকম ইউনিটে, সিআইডির ডিআইজি মো. সাজ্জাদুর […]
কলাপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এস এম আলমগীর হোসেন(কলাপাড়া)ঃ কলাপাড়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। বুধবার (৭ জানুয়ারি) কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নাচনাপাড়া এলাকার শীতার্ত ও অসহায় পরিবারকে আমন্ত্রণ জানিয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ইউএনও কাউছার হামিদ নিজ হাতে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন। কম্বল পেয়ে উপকৃত শীতার্তরা […]
ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন

সুমন ভট্টাচার্য ঃ জেলা প্রশাসককে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির পদ থেকে অবিলম্বে সরে যাওয়া এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া তথাকথিত প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বুধবার (০৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির আহŸায়ক আজগর হোসেন রবিন […]
সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময়

সুমন ভট্টাচার্য ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট প্রচারণা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা […]
সোনারগাঁয়ে চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আলোচনা সভা

মোহাম্মদ সালাউদ্দিন (সোনারগাঁ) ঃ জৈনপুর সমাজকল্যান ক্রীড়া সংঘের উদ্যোগে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে […]
নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে গাইবান্ধায় “ভোটের গাড়ি”

শহিদুল ইসলাম খোকন(গাইবান্ধা): “দেশের চাবি আপনার হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গাইবান্ধা জেলা শহরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ” ভোটের গাড়ি”। বুধবার বেলা ১১ টার দিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের বাসস্ট্যান্ডে ২ ঘন্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী […]
রাঙামাটিতে নির্বাচনী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি অভিযোগ কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমার

আহমদ বিলাল খান : রাঙামাটি-২৯৯ আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চ সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা। তিনি বলেন, বর্তমান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের আচরণ গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী হওয়ায় নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক নেই। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ […]
মালয়েশিয়ায় বিরামপুরের সাংবাদিকের মত্যু

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলার সাংবাদিক ওয়াহেদুল ইসলাম রিপন (৫৪) মালয়েশিয়া অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) ইন্তেকাল করেছেন বলে তার পরিবার বুধবার নিশ্চিত করেছে। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সাংবাদিক রিপনের ছোট ভাই মইনুল ইসলাম বাবু জানান, তার ভাই রিপন গত ১১ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। বিদেশ যাওয়ার আগে […]
দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরের বোচাগঞ্জ ও বিরল সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৩৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বুধবার (৭ জানুয়ারি) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষা ও সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য […]
হাড়কাঁপানো শীতে কাঁপছে দিনাজপুর তাপমাত্রা নেমেছে ৮.৭ ডিগ্রিতে

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর) : উত্তরের জনপদ দিনাজপুরে জেঁকে বসেছে তীব্র শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। বুধবার (৭ জানুয়ারি ) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ, যা শীতের কষ্টকে আরও তীব্র করে তুলেছে। ভোর থেকেই কনকনে ঠান্ডা বাতাসে জনজীবন […]