পরিচ্ছন্ন রংপুর গড়তে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

হারুন-অর-রশিদ বাবু(রংপুর): রংপুরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখা। কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ১২টায় রংপুর সদর হাসপাতাল এলাকার শিশু হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল। এ সময় তিনি […]

রমজানে অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ অপরিহার্য -পীর সাহেব মশুরীখোলা

নিজস্ব প্রতিবেদক : রমজানে অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ অপরিহার্য উল্লেখ করে মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব বলেছেন,সারা বিশ্বের ব্যবসায়ীদের কাছে রমজান আল্লাহ পাকের নৈকট্য লাভের মাহেন্দ্রক্ষণ। তাই তারা দ্রব্যমূল্য কমিয়ে; মুনাফা কম করে রোজাদারদের জন্য। আর বাংলাদেশের ব্যবসায়ীরা রোজাদারদের প্রয়োজনীয় জিনিসপত্রে দাম কয়েকগুণ বাড়িয়ে দেয়। মাহে রমজান যেন, ব্যবসায়ীদের জন্য অতি মুনাফা লাভে […]

বরগুনায় সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আলোচনায় যারা

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে জেলা উপজেলা পর্যায়ে বেশ কয়েকজন নারী নেত্রী রয়েছেন আলোচনায়। মনোনয়নের দাবিতে সরব হয়ে উঠেছেন জেলা উপজেলার দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ। দীর্ঘ ১৭ বছর ধরে মাঠ পর্যায়ে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আমতলীর কৃতী সন্তান মিরা খানকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান আমতলী বাসী। […]

রমজানে বাজার নিয়ন্ত্রণে হিলিতে ইউএনও’র অভিযান

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর) : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই মুদি দোকানিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন অশোক বিক্রম চাকমা, উপজেলা […]

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

সানজিদা হক অনু (নোয়াখালী): কার্যক্রম নিষিদ্ধ সংগঠন নোয়াখালীর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা জানাতে পারেনি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে, একই দিন ভোরে শহরের টাউন হল এলাকায় […]

মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক শপথগ্রহণ করেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে […]

এক জেলা, দুই প্রতিমন্ত্রী: ময়মনসিংহে বাড়ছে উন্নয়নের প্রত্যাশা

  স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা থেকে একসঙ্গে দুজন প্রতিমন্ত্রী শপথ নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। জেলার দুই সংসদীয় আসন থেকে নির্বাচিত প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে নির্বাচিত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের […]

আনন্দঘন পরিবেশে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক সম্পন্ন

মোঃসিফন মিয়া (লন্ডন থেকে): ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠান ২০২৬, আনন্দঘন পরিবেশে সেমিনার, শিক্ষাবৃত্তি বিতরণ, অ্যাওয়ার্ড প্রদান, ম্যাগাজিন প্রকাশ, কবিতা আবৃত্তি ও সংগীতায়োজনের মধ্য দিয়ে কমিউনিটির বিশিষ্টজন, এমপি, ডেপুটি মেয়র, সংস্কৃতিকর্মী, শিক্ষক, সাংবাদিকদের উপস্থিতিতে ঝাঁকজমকপূর্নভাবে সম্পন্ন হয়েছে।রবিরার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পূর্বলন্ডনে একটি হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী প্রেসিডেন্ট, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক সাজিদুর […]

নিখোঁজের ১৭ দিন পর ট্রলার ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনায় নিখোঁজের ১৭ দিন পর এক ট্রলার ব্যাবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে বরগুনা সদর উপজেলার নলটোনা এলাকার বিষখালী নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম গোলাম মোস্তফা শিকদার (৭৯)। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মোল্লারহোরা গ্রামের বনি আমিন শিকদারের ছেলে। খোঁজ নিয়ে জানা […]

মতিঝিল হকার্স ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মতিঝিল হকার্স ইউনিয়ন (গভ, রেজি: নং-১৩৩১) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ফেব্রæয়ারি সোমবার গাউছে পাক বিপনী বিতান ভবনের ৮ম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এস. এম. নুরুল ইসলামের সভাপতিত্বে সমিতির ২০তলা বাণিজ্যিক ভবনের ৮ম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক প্রতিবেদনসহ আয়-ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন […]