সাঘাটায় জমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ আবু জাফর মন্ডল ঃ গাইবান্ধার সাঘাটায় জমির টপ সয়েল কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গাইবান্ধার সাঘাটা উপজেলার ডিমলা পদুমশহর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি (টপ সয়েল) কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে লাল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদনমব ৎুদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার ডিমলা পদুমশহর এলাকায় […]

আন্তর্জাতিক বিজ্ঞান মঞ্চে দেশের পতাকা তুলে ধরার স্বপ্ন দেখেন নীলফামারীর দেব স্বারথী তীর্থ

মোঃ জুয়েল(নীলফামারী): বাংলাদেশের এক প্রান্তিক উপজেলা থেকে আন্তর্জাতিক বিজ্ঞান মঞ্চে দেশের পতাকা তুলে ধরার প্রত্যয় এমনই এক স্বপ্ন লালন করছেন নীলফামারীর কিশোর বিজ্ঞানী দেব স্বারথী তীর্থ। প্রযুক্তি গবেষণায় যার চিন্তাধারা ছাড়িয়ে গেছে বয়সের সীমা। ড্রোন,রকেট ও মিসাইল প্রযুক্তি নিয়ে উদ্ভাবনী গবেষণায় ব্যস্ত এই ক্ষুদে প্রতিভা আজ আন্তর্জাতিক প্রতিযোগিতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতায় থমকে গেছে […]

কক্সবাজারে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে মুখোমুখো সংঘর্ষে বাপ্পি মলি­ক (৪৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। নিহত বাপ্পি মল্লিক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মল্লিক পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে সহকারি টেকনিশিয়ান হিসেবে […]

গণভোটে ‘হ্যাঁ’ ভোট: দেশের ম্যান্ডেট পূর্ণ করার সুযোগ – আলী রীয়াজ

আহমদ বিলাল খান : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের জিমনেসিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে এসব কথা বলেন। অধ্যাপক আলী রীয়াজ স্পষ্ট করেন, জুলাই সনদ পাস হলেও সংবিধান থেকে […]

প্রকাশ্যে ধূমপান করায় হিলিতে জরিমানা

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): প্রকাশ্যে ধূমপান করায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে এক দোকানিকেও অর্থদন্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে হিলি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন। অভিযান চলাকালে প্রকাশ্যে ধূমপান […]

রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান : ইয়াবাসহ যুবক আটক

আহমদ বিলাল খান : রাঙ্গামাটির জুরাছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক যুবক গ্রেফতার করা হয়েছে। এসময় মোঃ আমজাত আলী (৫০) নামে এক যুবককে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ১৪৩ (একশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের পর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু […]

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার পাথরঘাটায় নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার পাথরঘাটা বাসস্ট্যান্ড সড়কের অভিযানে উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আমিনুল হক (জি), বিএন (পি নং ২৬৫৩) এর নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট ০২ টি সেকশন ও পাথরঘাটা থানা ট্রাফিক পুলিশের ০৪ জন সদস্যসহ একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট অভিযানে মোটর সাইকেলঃ […]

ঝালকাঠিতে শততম গোঁসাই নবান্ন উৎসব উদযাপন

শাওন মিয়াজী : ঝালকাঠি জেলার কাঠালিয়ায় উপজেলার আমুয়া ছোনাউটায় শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আবহে ৫ দিন ব্যাপী উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী শততম গোসাই নবান্ন উৎসব-১৪৩২। শতবর্ষী এই মহোৎসবে, বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল আশ্রম পরিদর্শন করেন, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সনাতনীদের আগমন ঘটে, যায় কারণে আশ্রম প্রাঙ্গণ […]

কুয়াশা আর শীতে স্থবির দিনাজপুর

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশা আর শীতল বাতাসে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো জেলা। সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ছিল ৮৩ শতাংশ। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সকাল ৯টায় নির্ণীত চূড়ান্ত সর্বনিম্ন […]

বরিশালে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক-৪

মো:সুমন হোসেন(বরিশাল): বরিশাল নগরীতে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—হাসপাতাল রোড এলাকার ঝাউতলা ৩য় গলির বাসিন্দা শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮), ভাটিখানা এলাকার তানভীর (১৮) এবং আলিফ […]