একটা দেশের কাছে পররাষ্ট্রনীতি বন্ধক দেওয়া হয়েছিল: শফিকুল আলম

অন্তর্বর্তী সরকার সবার সঙ্গে সুসম্পর্ক রাখার নীতিতে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমাদের ফরেন পলিসি (পররাষ্ট্রনীতি) একটা দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। এখন ফরেন পলিসি ইন্ডিপেনডেন্ট। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখছি। সেটা ভারত হোক, চীন হোক, ইউএস হোক সবার সঙ্গে আমরা একটা সুসম্পর্ক রাখছি। আমি চাই আমার সঙ্গে সম্পর্ক হোক […]

জাতি গঠনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্ব গুরুত্বপূর্ণ: সেনাপ্রধান

জাতি গঠনের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের সব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে গতিশীল ও সংস্কারমুখী নেতৃত্ব গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত তিন সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স ২০২৫/২-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির […]

চিকিৎসার খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জামায়াত আমিরের

বাইপাস সার্জারির জন্য জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর পেয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ জন্য প্রধান উপদেষ্টাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমির। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে ধন্যবাদ জানান তিনি। ফেসবুক পোস্টে জামায়াত আমির […]

কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারিনি, সামনে আমরা ভোট দিতে পারবো তো? জানতে চাইলে উপদেষ্টা বলেন, অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই […]

বিয়ের বয়স হয়নি তবু শ্বশুরবাড়ির ফাঁসেই প্রাণ গেল সুলতানার

হারুন-অর-রশিদ বাবু- রংপুর মাত্র ১৪ বছরের সুলতানা আক্তার। রংপুরের পীরগাছা উপজেলার বড়দরগা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো গত ২৪ জুন স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল সে। কিন্তু সেদিন আর ফেরা হয়নি। বাবা-মা ভাবেননি এই স্কুল যাত্রাই হবে মেয়ের জীবনের শেষ যাত্রা। সুলতানার বাবা নজরুল ইসলাম জানান, স্কুল ছুটির পর মেয়েকে […]

রূপগঞ্জে ভেজাল ওষধ বিক্রির প্রতিবাদে জনসচেতনতামূলক সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি ঔষধ ও কসমেটিকস আইন – ২০২৩ অনুযায়ী নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োাটিক ঔষধ বিক্রয়ের প্রতিবাদে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেডি স্কয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে ঔষধ প্রশাসন নারায়ণগঞ্জ ও স্থানীয় ঔষধ ব্যবসায়ী কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন মোঃ […]

গাইবান্ধায় সিজু নিহতের ঘটনায় কমিটি গঠন

মোঃ আবু জাফর মন্ডল- গাইবান্ধা থেকে গাইবান্ধার সাঘাটায় সিজু নামে এক যুবকে থানার সামনের পুকুরে পিটিয়ে হত্যার ঘটনায় তিন সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুুরে সিজু হত্যার ঘটনাস্থল পরিদর্শন কালে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উল্লেখ্য পুলিশের ভাষ্য অনুযায়ী,গত বৃহস্পতিবার রাত পৌনে দশটার […]

কলাপাড়ায় ৬ দিন সাগরে ভেসে জীবিত উদ্ধার ১০ জেলে, এখনও নিখোঁজ ৫

এস এমন আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৫ জেলের মধ্যে ১০ জনকে ছয় দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে। উদ্ধারপ্রাপ্ত জেলেরা হলেন-লালুয়ার সাগর […]

সাতক্ষীরায় ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে সরকারি সব সুবিধা আত্মসাৎ করার অভিযোগ

আক্তারুল ইসলাম সাতক্ষীরাঃ সাতক্ষীরা সদরে মোঃ সিরাজুল ইসলাম নামের এক ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জাল সনদ তৈরি করে ভাতা উত্তোলন ও উক্ত জাল সনদ দিয়ে দুই ছেলেকে সরকারি চাকরি দেওয়ার অভিযোগে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে এলাকাবাসী গণস্বাক্ষরিত অভিযোগ দিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ঢাকার ৪৮০০.০০০০.০০৪.৪১.০০১.২৪.৩২৭৩ নং স্মারকের প্রেক্ষিতে সাতক্ষীরা সদর উপজেলা […]

চিকুনগুনিয়ার বিস্তার : দায় কার!

মো.ইউসুফ আলী চিকুনগুনিয়া একটি মশাবাহিত রোগ। যা চিকুনগুনিয়া ভাইরাস দ্বারা ছড়ায়। ১৯৫২ সালে আফ্রিকার পূর্ব উপকুলীয় দেশ তানজানিয়ায় এটি প্রথম শনাক্ত হয়। তাইতো চিকুনগুনিয়া শব্দটি এসেছে আফ্রিকার পূর্ব উপকুলীয় দেশ তানজানিয়ার কিমাকোন্ডে ভাষা থেকে। কিমাকোন্ডে ভাষায় “চিকুনগুনিয়া” শব্দের অর্থ হলো “যা বেঁকে যাওয়া” বা “যা কুঁজো হয়ে যাওয়া”, যা এই রোগের কারণে হওয়া জয়েন্টের ব্যথায় […]