গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশ ঘিরে হামলা, ভাংচুর সংঘর্ষের ঘটনায় আটক ২০

নিসা আক্তার দিন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে গতকাল বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ ঘিরে দিনভর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় আজ বৃহস্পতিবার (১৭জুলাই) দুপুর ১২টা পর্যন্ত মোট -২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কোন মামলা করা হয়নি। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান দৈনিক আমাদের কন্ঠ […]
গোমস্তাপুরে ছাত্রদল নেতার বিচারের দাবিতে থানার সামনে বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিকাশে পাঠানো ২০ হাজার টাকা চাওয়ায় তরিকুল ইসলাম টনি নামের যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের গার্লস স্কুল মোড়ে তরিকুলকে কুপিয়ে জখম করা হয়। আহত তরিকুল ইসলাম টনি (২৫) ভেড়িবাজার এলাকার রুনু মন্ডলের ছেলে। হত্যাচেষ্টার সুষ্ঠ বিচার ও […]
ভালুকায় মা ও দুই শিশু হত্যা-৩০ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, ঘাতক দেবর গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় চাঞ্চল্যকর মা ও দুই শিশুকে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত মো. নজরুল ইসলাম (২২) কে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বুধবার (১৬ জুলাই) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. […]
রাজাপুরের খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক এখন মরণফাঁদ

রাজাপুর (ঝালকাঠি)প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক চলাচলের অনুপযোগী হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ভয়াবহ গর্ত ও খানাখন্দ। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারী, গাড়ি চালকসহ যাত্রীরা। সরজমিন দেখা গেছে, উপজেলার বাগড়ি বাজার এলাকার পুরো সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত, কোথাও কোথাও জমে আছে বৃষ্টির পানি। বিশেষ করে বাগড়ি বাজার এলাকার […]
অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে: ড. আসিফ নজরুল

হারুন-অর-রশিদ বাবু, রংপুর বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাঈদসহ সকল হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে, সারা পৃথিবীর মাঝে গ্রহণযোগ্য একটি বিচার করতে চাই। আমরা তো বিচার বিভাগকে বলতে পারি না, ‘এই সময়ের মধ্যেই বিচার করতে হবে’—এতে হস্তক্ষেপ করা হয়। কিন্তু আমি যেটুকু খবর জানি, প্রসিকিউশনের সঙ্গে আমার কথা হয়েছে, আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস—আমাদের সরকারের […]
শ্রীপুরে সাত মামলার পলাতক আসামী মিন্টুকে আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতা

মোঃ সেলিম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বহিষ্কৃত যুবদল নেতা সাত মামলার পলাতক আসামী জাহাঙ্গীর আলম মিন্টুকে (৪০) আটক করে পুলিশে দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (বৃন্দাবন) গ্রাম থেকে স্থানীয় জনতার সহায়তায় তাঁকে আটক করা হয়। বুধবার (১৬ জুলাই) সকাল ১০ টায় তাকে পুলিশ ঘটনাস্থল […]
কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক,কেরানীগঞ্জ কেরানীগঞ্জে প্রায় কোটি টাকার মূল্যের ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃৃতরা হলেন, জ্যোতি খাতুন (২৫), রানা বেগ (৩৫), মো. সোহেল মোল্লা (৩৩) ও শান্তা ইসলাম (২৫)। মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তরে এক সাংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন। […]
ভালুকায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার ঘটনায় দেবর নজরুল গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মা ও তার দুই শিশু সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরের দিন, মঙ্গলবার (১৫ জুলাই) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত গৃহবধূর দেবর নজরুলকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। পুলিশ জানায়, সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে ময়না […]
তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে – উপদেষ্টা রিজওয়ানা হাসান

হারুন-অর-রশিদ বাবু, রংপুর উত্তরের জেলা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে যাওয়ার পথে, রংপুরের কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা তিস্তা নদীর ডান তীর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে […]
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় ৩ ডাকাত গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডপ গ্রামে গত ৮ জুলাই রাতে, শ্বশুর আফতাব উদ্দীন ও পুত্রবধু রিভাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ডাকাত সর্দারসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ঢাকার কমলাপুর রেল ষ্টেশন ও কুড়িগ্রামের নাগেশ্বরী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে স্বর্নের […]