ঝিনাইদহে ছেলের হাতে পিতা খুন
মোঃ মহি উদ্দীন, ঝিনাইদহ ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের শঙ্করপুর গ্রামে ছেলের হাতে বাবা শাহাদাত হোসেন (৬৫) খুন হয়েছে। তিনি ওই গ্রামের তাইজেল হোসেন ওরফের তাজেরের ছেলে। প্রতিবেশী মোঃ আবদার হোসেন জানান, সোমবার সকাল সাড়ে দশটার দিকে ছেলে ফয়সাল হোসেন ও পিতা শাহাদাত হোসেন নিজের ঝালের ক্ষেতে কাজ করতে মাঠে যান। কাজ করার সময় বাগবিতান্ডার […]
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় সৌদি ফেরত নারী নিহত, আহত-২
এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ কলাপাড়ায় অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি ফেরত আনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলার বালিয়াতলী ফাজিল মাদ্রাসার সামনে পূর্ব পাশের পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম বরগুনার আমতলী […]
বিএনপি উন্নয়ন ও গণ মানুষের রাজনীতি করে -বিএনপি নেতা খোরশেদ আলম
তৌকির আহাম্মেদ,সাভারঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারে দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন কাটানো বিধবা হনুফার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুন্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। সোমবার (১৬ জুন) সকালে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে খোরশেদ আলম ছুটে যান সাভার পৌরসভার জামসিং এলাকার দরিদ্র অসহায় ওই বিধবা […]
বরগুনায় ডেঙ্গুতে ৩ বছরের শিশুর মৃত্যু
মোঃ আসাদুজ্জামান, বরগুনা: বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। রাতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে মৃত্যু হয়েছে ৩ বছরের শিশুর। এনিয়ে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৬তে। গত বরগুনা নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষিকা সাজিয়া আফরিনের তিন বছর বয়সী শিশুপুত্র সাফওয়ান আবদুল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত […]
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস চাপায় প্রাণ গেল বাইক আরোহীর

বরিশাল জেলা প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী এলাকায় বাসের চাপায় জাহিদ হাসান (২৯) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।রোববার (১৫ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান মাদারীপুর জেলার শিবচর পৌরসভার তালুকদারকান্দি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি […]
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ ,আহত ৩০
খেলাফত খসরু,পিরোজপুর : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এক সভাপতি প্রার্থীর বোন জামাইয়ের বক্তব্যকে কেন্দ্র করে অপর সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৫ জন হলেন, […]
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাগেরহাট শাখার আর্থিক সক্ষমতা তালানীতে
শাহীন মুন্সী, স্টাফ রিপোর্টারঃ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাগেরহাট শাখার আর্থিক সক্ষমতা তলানিতে ঠেকেছে । গ্রাহকের পাওনা পরিশোধে চরম ভোগান্তি ও তালবাহানা করছে ব্যাংকটির ওই শাখার কর্মকর্তারা । নতুন করে কোন বিনিয়োগ দেওয়া হচ্ছে না। যে সব গ্রাহকের ডিপিএস ও এফডিআরের মেয়াদ পূর্ণ হয়েছে তাদের পাওনা পরিশোধে গরিমশি করছে। শাখা টিতে সুন্দর ডেকোরেশন আর এসি […]
ইন্দুরকানীতে ধর্ষণ মামলায় স্বাক্ষী দেওয়ায় জামায়াত নেতার হুমকি, এলাকাবাসীর মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ধর্ষণ মামলায় স্বাক্ষী দেওয়ায় জামায়াতের সাবেক নেতা মোঃ নাসির উদ্দিন কর্তৃক হুমিকের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১৫ জুন)সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের নুরানী মাদ্রাসার সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে দুইশতাধিক নারী ও পুরুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ ছত্তার হাওলাদার,স্বাক্ষী জসিম উদ্দিন,সরোয়ার […]
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১০
হারুন-অর-রশিদ বাবু, রংপুর : রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত, আহত অন্তত ১০ জন। পুলিশ হেফাজতে দুই বাস,কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল। রবিবার (১৫ জুন) সকাল অনুমান সারে ১০ টার দিকে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন, ঢাকা কুরিগ্রাম মহাসড় কলাবাড়ি হাফেজিয়া মাদ্রাসা এলাকায় এবং ১১টায় মাহিগঞ্জ কলেজ গেইটে পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে। […]
কক্সবাজারের কটেজ জোন থেকে ৪৮ তরুণ-তরুণী আটক
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের অপরাধীদের অভয়ারণ্য,পতিতার হাট,ও মাদক কারবারি -মাদক সেবনকারীদের নিরাপদ স্হান কটেজ জোনে অভিযান চালিয়ে ৪৮ তরুণ-তরুণী’কে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে সাংস্কৃতিক কেন্দ্রের পূর্ব পাশের কটেজ জোনে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনের […]