শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধিঃ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের বুধবার বাকবিশিস গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে লক্ষ্যে শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে প্রদান করেন। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশস) গাইবান্ধা […]

প্রিপেইড মিটার স্থাপন বন্ধে বিক্ষোভ, সমাবেশ ও নেসকো অফিস ঘেরাও

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ‘গণবিরোধী’ প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বুধবার বিদ্যুৎ গ্রাহক ও সেচপাম্প মালিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও নেসকো অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়। স্থানীয় পাবলিক লাইব্রেরির সামনে বিক্ষোভ সমাবেশ শেষে নেসকো-২ অফিস ঘেরাও করা হয়। সংগঠনের সহ-সভাপতি দেবল কুমারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও […]

কাল শিলাইদহ কুঠিবাড়ীতে জাতীয়ভাবে রবীন্দ্রজয়ন্তীর উদ্ধোধন

আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া : কাল ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এবার জাতীয়ভাবে উদযাপিত হওয়ার আয়োজন করা হয়েছে। কাল উদ্ধোধন। বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগীতায় ও প্রত্মত্ব বিভাগের উদ্যোগে কবি গুরুর শিলাইদহ কুঠিবাড়ীতে তিনদিন ব্যাপী রবীন্দ্রজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। তিনদিন ব্যাপী উৎসবের পাশাপাশি থাকছে গ্রামীণ মেলা। […]

রংপুরে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হুমকিদাতাদের গ্রেফতারের দাবি 

হারুন-অর-রশিদ বাবু, রংপুরঃ সম্প্রতি রংপুরে সাংবাদিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, হুমকিদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে ডিআইজির কাছে স্মারকলিপি দিয়েছে রংপুর রিপোর্টার্স ক্লাব। ৭ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হলে আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন রংপুর রিপোর্টার্স […]

বরগুনা বিআরটিএ অফিসে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

মোঃ আসাদুজ্জামান বরগুনা বিআরটিএ অফিসে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকাল থেকে দুদকের টিম অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন নথিপত্র পরীক্ষা করে। অভিযোগ রয়েছে, সঠিকভাবে পরীক্ষা না নিয়েই অনেককে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হচ্ছে। এছাড়াও, ঘুষ নিয়ে পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেয়ার অভিযোগও উঠেছে। অভিযানের সময় অফিসের নথিপত্র […]

কেরানীগঞ্জে জনতার হাতে পাঁচ ভুয়া ডিবি পুলিশ আটক

আমাদের কণ্ঠ প্রতিবেদক: কেরানীগঞ্জে  ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নেয়ার সময় পাঁচ ভুয়া ডিবি পুলিশের সদস্যকে আটক করেছে জনতা। পরবর্তীতে তাদেরকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশ ও র‌্যাবের বিশেষ জ্যাকেট, ওয়াকিটকি এবং হ্যান্ডকাফ উদ্ধার ও তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটকৃতরা […]

সাতক্ষীরার সুন্দরবনে হরিণশিকারের ফাঁদসহ ২ নৌকা উদ্ধার

আক্তারুল ইসলাম, সাতক্ষীরাঃ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের আওতাধীন টাটের খাল এলাকা হতে ৬শ পিস হরিণ ধরা ফাঁদের দড়ি ও দুইটি নৌকা উদ্ধার করা হয়েছে। এসময় টহলদলের উপস্থিতি টের পেয়ে শিকারি চক্র বনের মধ্যে পালিয়ে যায়। মঙ্গলবার  (৬ মে) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে সিপিজির সদস্যদের টহল চলাকালীন […]

সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি সোনারগাঁ উপজেলার পৌর এলাকার সাহাপুর গ্রামে জোরপূর্বক  জিয়াউদ্দিন ও তার লোকজন জসিমউদ্দিন ভূঁইয়ার জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে জসিমউদ্দিন ভূঁইয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, জসিমউদ্দিন ভূঁইয়ার সাথে জিয়াউদ্দিনের দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিরোধ চলে […]

ঝিনাইদহে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মোঃ মহি উদ্দীন,ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়  ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর  রাতে শহরের বলিদাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।সোমবার (৫ মে) সকালে তাদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হযেছে। গ্রেফতার কৃত ব্যক্তিরা হলেন-  কালীগজ্ঞ উপজেলার  মহিষাহাটি গ্রামের শাহাজান খানের ছেলে শাহারিয়ার খান (৩০) এবং তার স্ত্রী রত্না বেগম […]

বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি […]