নাচোলে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতি বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৮ এপ্রিল সোমবার সকাল ১০টায় এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে নাচোল-রেলস্টেশন সড়কে এ মানববন্ধন পালিত হয়েছে। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত উপজেলার ঐতিহ্যবাহী নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক […]

বরগুনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা

বরগুনা প্রতিনিধি : সমাজ তথা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় আইন সহায়তা ব্যবস্থার কোন বিকল্প নেই। একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো দরিদ্র, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অধিকার সমূহের নিশ্চয়তা বিধান করা। এ কারণে আইনগত সহায়তা ও মৌলিক অধিকার একটি অপরটির পরিপূরক। […]

সাভারে চাঞ্চল্যকর নারী পোশাক শ্রমিক হত্যার রহস্য উদঘাটন,ঘাতক স্বামী গ্রেপ্তার

তৌকির আহাম্মেদ,সাভারঃ পারিবারিক কলহের জের ধরে সাভারে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কৌশলে নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গত বুধবার রাতে বিরুলিয়ার ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার একটি বাঁশঝারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার তিন দিন পর আজ ভোরে পাষন্ড ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে এক […]

শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কমিটি বিলুপ্ত

খেলাফত হোসেন খসরু,পিরোজপুর: শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বর্তমান কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্র পরিপন্থিভাবে হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। গত ২৫ এপ্রিল শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম কাউখালীতে দিনব্যাপি সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। আশ্রম প্রাঙ্গণে নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে […]

ঢাকা কেন্দ্রীয় কারাগার মাদক ও দুর্নীতিতে এগিয়ে

মোর্শেদ মারুফঃ রাখিবো নিরাপদ দেখাবো আলোর পথ স্লোগান ঠিক থাকলেও ভিতরে চলে ভিন্নতা, কারাগারের বন্দিদের খাবার তালিকা অনুযায়ী খাবার সরবরাহ না করা।কারা অর্গানোগ্রামের খাবার, মেন্যুতে নির্দিষ্ট করা মাংসের পরিবর্তে মাছ, মুরগির পরিবর্তে মাছ, ডিমের পরিবর্তে সবজি পরিমাণে কম দেওয়া হয়। যে মাছ ও সবজি সরবরাহ ও পরিবেশন করা হয় তার মানও অত্যন্ত নিম্নমানের। বন্দিদের পিসি […]

বরগুনায় শ্যালিকা ধর্ষণের বাধা দেওয়ায় জোড়া খুন; দুলাভাইকে মৃত্যুদন্ড

মোঃআসাদুজ্জামান আপন শ্যালিকাকে ধর্ষণের ব্যর্থ হয়ে নারীকে জখম ও দুই শিশুকে হত্যার দায়ে আসামী দুলাভাই ইলিয়াসকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার দুপুরে  ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস এ আদেশ দিয়েছেন। আসামী হলো, বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওরাবুনিয়া গ্রামের মৃত আবুল হোসেন পহলানের […]

কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাজনে কবর ভাংচুর, গ্রেপ্তার একজন

শাহিন চৌধুরী ঢাকার কেরানীগঞ্জ মডেলস্থ উঃ বাহের চর কবরস্থানে গত ১৯ জুলাই ২০২৪ইং শহীদ বরী ফয়জুল ইসলাম রাজনকে কবর দেয়া হয়।আওয়ামীলীগ পতনের পর থেকে থেমে নেই দুষ্কৃত কারীরা। গতকাল দুপুরে একদল সন্ত্রাস বাহিনী রাজনের কবর ভাংচুরের ঘটনা ঘটেছে। ইন্দন দাতার মূল হোতা আনোয়ার নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এতে ক্ষুব্ধ […]

তিন বছরের ডিপ্লোমা নার্সদের স্নাতক পাশে সমমান  করার দাবিতে বিক্ষোভ  ও সমাবেশ 

মোঃ আসাদুজ্জামান, বরগুনা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স  এন্ড  মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স)  করার ১ দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) বরগুনা জেলা শাখা। রবিবার  সকাল ১০ টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি […]

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী মডেল স্কুলে অনিয়মের রাজত্ব চালাচ্ছে শিক্ষক দম্পতি

নিসা আক্তার দিনা, গোপালগঞ্জ স্বামী প্রধান শিক্ষক, একই বিদ্যালয়ে স্ত্রী যদি হয় সহকারী শিক্ষিকা দুজনের ক্ষমতা মিলিয়ে ফ্যাসিস্ট রুপ ধারণ করাটাই স্বাভাবিক। এমনটাই ঘটেছে গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সীতানাথ মথুরানাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘ ১৩ মাস ধরে অনিয়মের রাজত্ব চালাচ্ছে মাহাবুব মুন্সী ও রুকসানা আক্তার লিরা শিক্ষক দম্পতি। এই শিক্ষক দম্পতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মধ্যে […]

শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পল্লী চিকিৎসক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি: শ্রীমঙ্গলে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে।শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল ভানুগাছ রোড রেল গেইটের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম দিনেশ চন্দ্র সরকার (৭০)। তিনি মৌলভীবাজার […]