গাইবান্ধা এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল করার দায়ে ৯ পরীক্ষার্থী বহিষ্কার
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় এসএসসি ও দাখিল পরীক্ষায় নকল করার দায়ে ৯ শিক্ষার্থী ও ১ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নকল করার দায়ে ৫ পরীক্ষার্থীকে ও মোবাইল ব্যবহার করে নকল করার দায়ে একই উপজেলার কামদিয়া দারুল উলুম আলিয়া […]
শরীয়তপুরে ভাষা সৈনিক ডা.গোলাম মাওলা সেতু দ্রুত নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মোঃ সুমন তালুকদার ,শরীয়তপুর শরীয়তপুরে ভাষা সৈনিক ডা.গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করে যান চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছেন নড়িয়ার স্থানীয় শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় কীর্তিনাশা নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়। তাদের সঙ্গে স্থানীয় অভিভাবক ও সচেতন এলাকাবাসীও একাত্মতা […]
পাইকগাছায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তিন লাখ টাকা ছিনতাই
মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ পাইকগাছা উপজেলার কপিলমুনিতে পহেলা বৈশাখে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কপিলমুনি বাজারে দক্ষিণে অবস্থিত প্রগতি পোল্ট্রি ফিডের মালিক সুশান্ত কুমার রায় জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সারাদিনের বেচা বিক্রি শেষে নগদ ২ লাখ ৭০ হাজার ৫০০ শত টাকা নিয়ে রাত সাড়ে বারোটার দিকে দোকান বন্ধ করে […]
নরসিংদীতে ব্যবসায়ীর নিকট চাঁদা দাবির অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে চাঁদা না দেয়ায় আমির হোসেন সাদ্দাম (৩০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মেহেদী সরকার (৩৭) নামে এক শ্রমিকদল নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নরসিংদী সদর উপজেলার হাজীপুর কাঠ বাজারের ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম। অভিযুক্ত […]
ব্যস্ত হয়ে পড়েছেন পিরোজপুরের কাউখালীর মৃৎশিল্পীরা
খেলাফত হোসেন খসরু,পিরোজপুরঃ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গ্রামে মেলাসহ নানান উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আর এসব অনুষ্ঠানকে সামনে রেখে চাহিদা বাড়ে মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্রের। ফাল্গুন মাস থেকেই এ সকল তৈজসপত্র তৈরিতে ব্যাস্ত হয়ে পড়েন পিরোজপুরের কাউখালীর মৃৎশিল্পীরা। উপজেলার সোনাকুর গ্রামের মৃৎশিল্প কারিগর নিমাই পাল (৬৭) বলেন, এসকল মালামাল বেশিরভাগ আগেই তৈরি করা থাকে। সিজনে […]
সাভারে প্রেমিককে ৯ খন্ড করে হত্যা,প্রেমিকাসহ গ্রেপ্তার ২
তৌকির আহাম্মেদ,সাভারঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাজ্জাদ ইসলাম সবুজ (২৬) ও সুমাইয়া আক্তার তৃষার (২৬) পরিচয়। একপর্যায়ে তাঁদের মধ্যে পরকীয়ার সম্পর্ক হয়। আর সেটি তৃষার কথিত স্বামী রোকনুজ্জামান পলাশ জেনে যান। সবুজের বিরুদ্ধে তৃষা ব্ল্যাকমেলের অভিযোগ তোলার পর পলাশ ও তৃষা মিলে সবুজকে হত্যার পরিকল্পনা করেন। কৌশলে সবুজকে ডেকে নিয়ে এসে হত্যার পর লাশ ৯ টুকরো […]
ইসরায়েলী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধিঃ অসহায় ফিলিস্তিনিদের প্রতি সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে শনিবার সকালে বাংলাদেশ জমইয়তে আহলে হাদীস গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সাত উপজেলার আহলে হাদীসের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জমইয়তে আহলে হাদীস জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম, […]
মঠবাড়িয়া উপজেলা ইউএনওর বদলি ঠেকাতে চান এলাকাবাসী
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূমের বদলি আদেশ প্রত্যাহার ও তাকে কর্মস্থলে পুনর্বহালের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। এতে মানববন্ধনও করেছে স্থানীয় পৌর বিএনপি, যুবদল, বাংলাদেশ জামায়াতে ইসলাম ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররাসহ সর্বস্তরের জনগণ। শনিবার (১২ এপ্রিল ) সকাল ১০ টার দিকে মঠবাড়িয়া পৌরসভা চত্বর ও ঢাকা – পাথরঘাটা সড়কে এ কর্মসূচি […]
রিভার প্রকল্পের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
শাহীন মুন্সী, স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জে রেসিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন এন্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার) প্রকল্পের সাথে যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিভার প্রজেক্টের উপ-সহকারী প্রকল্প পরিচালক। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, গোপালগঞ্জ জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. […]
ফেসবুকে নোয়াখালীর রেস্তোরাঁয় ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা
নোয়াখালী প্রতিনিধি: গাজায় আগ্রাসনের প্রতিবাদে দেশব্যাপী ইসরাইলী পণ্য বয়কটের আহবানে সাড়া দিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল হয়। ওই সময় দেশের বিভিন্ন স্থানে কয়েকজন দুষ্কৃতিকারী বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এমন সুযোগে নোয়াখালীর আলিফ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসরাইলী পণ্য বিক্রির অভিযোগে এনে ফেসবুকে বিভ্রান্তিমূলক একটি পোস্ট দেয় এক ব্যক্তি। […]