প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিন – প্রকৌশলী শাহ আলম

  দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবিপার্টি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল। সোমবার (১৭ মার্চ) ফেনী শহরের ক্রাউন ওয়েষ্ট রেষ্টুরেন্টে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টি ফেনী পৌর শাখার ইফতার মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। এবিপার্টি ফেনী পৌর […]

যৌতুক লোভী পরিবারের সদস্যদের অত্যাচারে ঘরছাড়া গৃহবধূ

নিসা আক্তার দিনা, গোপালগঞ্জ: যৌতুক লোভী পরিবারের সদস্যদের অত্যাচার-নির্যাতনে ঘরছাড়া হয়েছেন এক গৃহবধূ। স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হওয়া ওই গৃহবধূর ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। ন্যায় বিচার ও শিশু সন্তান নিয়ে স্বামীর বাড়িতে ফিরে যাওয়ার জন্য গ্ৰামের মুরব্বিদের দ্বারে দ্বারে ঘুরে ও হাত-পা ধরেও কোন প্রতিকার পাননি। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের […]

ভান্ডারিয়ায় ডাকাতিসহ হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড

খেলাফত হোসেন খসরু,পিরোজপুরঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি ডাকাতিসহ হত্যা মামলায় ৫ জনকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড  ও প্রত্যেককে ২০হাজার  টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত  জেলা ও দায়রা জজ মোক্তাগীর আলম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন,ভান্ডারিয়ার শিয়ালকাঠী গ্রামের সুলতান হাওলাদারের পুত্র আঃ সালাম হাওলাদার (৫০),মহব্বত আলী মাঝির পুত্র আলমগীর মাঝি […]

ব্যাগ তৈরির প্রশিক্ষণ নিয়ে পলাশবাড়ীর সাদিনা আক্তার এখন সফল নারী উদ্যোক্তা 

মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সফল উদ্যোক্তা নারী সাদিনা আক্তার। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়নের ভবানীপুর(ডিলিয়ার পাড়ার) অদম্য নারী মোছাঃ সাদিনা আক্তার।২০১৮ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিপি) হতে অন্য আরো আট দশ জনের মতো ব্যাগ তৈরির ১ বছরের প্রশিক্ষণ নিয়ে থাকেন। প্রশিক্ষণ কালে অল্প কিছু টাকা পান তার সঙ্গে […]

নিহত মন্টু দাশের বাড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি, সহযোগিতার আশ্বাস

মোঃ আসাদুজ্জামান বরগুনায় আলোচিত মন্টু চন্দ্র দাশ হত্যার ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সকল রকমের সহয়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ নূরুল ইসলাম মনি। তিনি ভুক্তভোগী পরিবারটিকে ন্যায়বিচার পেতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও পরিবারটিকে সার্বিক সহায়তা দিয়ে বিএনপি সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি। আজ সোমবার সকাল সাড়ে […]

নিহত মন্টু চন্দ্র দাসের বাড়ি পরিদর্শনে জামায়াতের আমির

মোঃ আসাদুজ্জামান,বরগুনা: বরগুনায় ধর্ষণ মামলার বাদী নিহত মন্টু চন্দ্র দাসের বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল ইসলাম।সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় বরগুনা পৌরসভার কালিবাড়ি এলাকার নিহত মন্টু দাসের বাড়িতে পৌঁছান জামায়াতের আমীর। তার সঙ্গে ছিলেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে সকাল সোয়া ১০টার দিকে ডা. শফিকুল ইসলামকে বহনকারী একটি হেলিকপ্টার বরগুনা সার্কিট […]

নাচোলে আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও ফসল লুট  

এমএকে. জিলানী, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমির কটবর্গাদারের আবাদ করা সরিসা, ভেষজ কফি গাছ ও সেচকাজে ব্যবহৃত পাইপ লুট করার অভিযোগ করেছেন উপজেলার গনইর গ্রামের কাইউম আলীর ছেলে জুলফিকার আলী। জুলফিকার আলীর অভিযোগ থেকে জানাগেছে, গনইর মৌজার ৪১ খতিয়ানের ২৭২দাগের  ০.১৯  একর ও ২৭৮ দাগের ২.৫১ একর মোট ২.৭০ একর জমি গত ০১/০১/২০২১ তারিখ বাৎসরিক ১২০০০টাকা […]

গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্তৃক  রেজিষ্ট্রেশন প্রাপ্ত যুব সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত যুব সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন গোলাপগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠাতা বিএনপির সহ-সভাপতি ও নিউইয়র্ক মহানগর বিএনপির  (উত্তর)  যুক্তরাষ্ট্রের নির্বাচিত সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী।প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন […]

মঠবাড়িয়ায় ধর্ষক ও হত্যাকারী ছগীরের ফাঁসিসহ সারাদেশের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

এজাজ চৌধুরী, মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিক কণ্যা ৪র্থ শ্রেণীর স্কুল ছাত্রী ঊর্মিকে (৯) ধর্ষণ শেষে নৃশংস ভাবে হত্যা করে লম্পট ছগীর আকন (৪৫)। ধর্ষক ও সিরিয়াল ছগীরের ফাঁসির দাবিতে এবং দেশের সকল ধর্ষকদের দ্রæত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের জনসাধারণের আয়োজনে রোববার (১৬ মার্চ) সকাল ১১ […]

নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় ১৭তম স্থান অর্জন করেছে কলাপাড়ার ফারজানা

এস এম আলমগীর হোসেন কলাপাড়াঃ নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রামের ২০২৪ সনের তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় মেধাতালিকায় ১৭তম স্থান অর্জন করেছে কলাপাড়া উপজেলার ছোট বালিয়াতলী তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ফারজানা। সে মোঃ মোশারফের কন্যা। তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাকে সনদ প্রদান করা হয়। এ বিষয়ে মাদ্রাসার পরিচালক মুহাম্মাদ আসাদুজ্জামান বলেন, “ফারজানার এই […]