ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে। আজ সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজধানীর আদাবর, কদমতলী, ভাষানটেক, […]

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের উড়ন্ত সূচনা

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে পাকিস্তানের উড়ন্ত সূচনা। দুই ওপেনার শাহিবজাদা ফারহান এবং ফখর জামান ৯.৪ ওভারে স্কোর বোর্ডে ৮৪ রানের জুটি গড়েছে পাকিস্তান।বরুণ চক্রবর্তীর আগের বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেও বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচে পরিনত হন ফারহান। সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫৭ রান করেন। দুবাই […]

হামজাকে নিয়ে ২৮ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) এ দল প্রকাশ করা হয়। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি ১৪ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত হবে। স্কোয়াডের খেলোয়াড়দের অনুশীলন ২৯ সেপ্টেম্বর থেকে শুরু […]

খাগড়াছড়ির গুইমারায় গুলিতে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গুলিতে তিনজন নিহত হয়েছেন। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে, তবে কার গুলিতে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট […]

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের তথ্য অধিকার দিবস পালনে কর্মসূচি 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ রোববার সাঁওতালদের তথ্য অধিকার দিবস পালিত কর্মসূচি পালিত হয়েছে।অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে আমরাই পারি ও অবলম্বন  আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তথ্য অধিকার দিবস […]

বরগুনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মোঃ আসাদুজ্জামান (বরগুনা) : আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বরগুনায় রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে সচেতন নাগরিক কমিটি ( সনাক) টি আইবির  সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসকের সুবর্ণ জয়ন্তী  সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত […]

 সোনারগাঁওয়ে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলমদী গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি সমর্থক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও […]

বেতাগীতে শিক্ষকদের সাথে নুরুল ইসলাম মনির মতবিনিময়

মিজানুর রহমান সুমন (বরগুনা থেকে): বেতাগীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ নুরুল ইসলাম মনি। শনিবার বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে রাসেল নাসরিনের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাবেক এই সাংসদ বলেন,আগামী জাতীয সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে বেতাগী উপজেলার সকল রাস্তা ঘাট,ও শিক্ষা […]

গাজীপুর সাফারী পার্কে অবৈধভাবে প্রবেশ: আটক ১১

(শ্রীপুর) গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সাফারী পার্কে গভীর রাতে অবৈধভাবে প্রবেশের দায়ে ১১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পার্ক কর্তৃপক্ষ। আটককৃতরা স্থানীয় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদেরকে শ্রীপুর থানায় সোপর্দ করে। গাজীপুর সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো পটুয়াখারীর বাউফল […]

তেলের পাইপ লাইনে আগুন লেগে আহত বাবা ছেলের মৃত্যু

(শ্রীমঙ্গল) মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন ইলামপাড়া গ্রামে পেট্রো বাংলার তেল পাইপলাইন লিকেজ হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গুরুতর আহত ৩জনের মধ্যে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. ইসলাম উদ্দিন (৫০) ও তার ছেলে রেদুয়ান মিয়া (২০) মারা যায়। নিহত ইসলাম উদ্দিনের স্ত্রী গুরুতর […]