মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে

ক্রীড়া ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে, তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, চিঠিতে আসন্ন […]
ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, আইসিসিকে জানালো বিসিবি

ক্রীড়া ডেস্ক আগামী মাসে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই পড়েছে ভারতে। তবে নিরপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) এক ইমেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দিয়েছে বিসিবি। মেইলে বিসিবি জানিয়েছে, নিরপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। […]
২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১টি গোল্ডসহ ১১টি পদক জয় বাংলাদেশের

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১ টি গোল্ড, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদক সহ মোট ১১টি পদক জয় করেছে বাংলাদেশ দল। এই সাফল্য বাংলাদেশের রোবোটিক্স এবং প্রযুক্তিগত উদ্ভাবনে দেশের ক্রমবর্ধমান ক্ষমতা প্রমাণ করে। গত ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) অনুষ্ঠিত হয়। ২১ […]
মাঠে লুটিয়ে পড়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

ক্রীড়া ডেস্ক ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু করছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে ওয়ার্ম আপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী এই কোচ। এ সময় তাকে […]
যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় মেসিকে দোষারোপ করলেন গাভাস্কার

ক্রীড়া ডেস্ক : নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির ভারত সফর। ১৩ ডিসেম্বর কলকাতায় মেসির সফরের শুরুটা হয়েছিল বিশৃঙ্খলা, বিতর্ক ও গন্ডগোল দিয়ে। ভক্তরা আর্জেন্টাইন এই কিংবদন্তিকে ঠিকভাবে দেখতে না পেরে ক্ষুব্ধ হয়ে চেয়ার ও বোতল ছুড়ে ফেলেন এবং স্টেডিয়াম ভাঙচুর ও লুটপাট চালান। তবে হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে মেসির […]
তিন দিন ভারত সফরে যা যা করবেন আর্জেন্টাইন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : মেসি-জ্বরে পুড়ছে গোটা ভারত। কলকাতা থেকে মুম্বাই কিংবা দিল্লি, বিশ্বকাপজয়ী অধিনায়কের আগমনের খবরে উচ্ছ্বাসিত গোটা ভারত। সবকিছু ঠিক থাকলে গতকাল শেষ রাতে কলকাতা বিমানবন্দরে পা রাখার কথা লিওনেল মেসির। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’। এই সফর ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এক বিরল আনন্দের উৎসব। ২০১১ সালে যুবভারতীতে […]
টানা দ্বিতীয়বারের মতো এমএলএস এর বর্ষসেরা খেলোয়াড় মেসি

ক্রীড় ডেস্ক : মেজর লিগ সকারের (এমএলএস) তিন দশকের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন। এর আগে তিনি ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। এ বছর তার দল ইন্টার মায়ামি নিয়মিত মৌসুমের সাপোর্টার্স শিল্ড জিততে না পারলেও পরে এমএলএস কাপ জিতেছে। রোববার (৭ ডিসেম্বর) চেজ […]
আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে বাংলাদেশের ট্রফি জয়

ক্রীড়া ডেস্ক: গোলের শুরুটা করে দিলেন আমিরুল ইসলাম। পরে হ্যাটট্রিক উপহার দিলেন এই তরুণ। মাঝে তার দেখানো পথে অস্ট্রিয়ার জালের দেখা পেলেন হোজাইফা-রাকিবুলরা। সব মিলিয়ে রোমাঞ্চকর লড়াইয়ের পর জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশ শেষটা টানল জয়ের আনন্দ নিয়ে। ভারতের তামিলনাড়ুতে চলমান এই প্রতিযোগিতায় আজ সোমবার ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারায় বাংলাদেশ। তিন জয় […]
আইএল টি-টোয়েন্টির অভিষেকে মোস্তাফিজ ঝলক

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই দারুণ ছাপ রেখেছেন মোস্তাফিজুর রহমান। বল হাতে নিয়েছেন ২ উইকেট, ফিল্ডিংয়ে ধরেছেন ২ ক্যাচ-তবুও জয়হীন থেকে মাঠ ছাড়তে হয়েছে তার দল দুবাই ক্যাপিটালসকে। গালফ জায়ান্টসের কাছে তারা হেরেছে ৪ উইকেটে। দুবাইয়ে আগে ব্যাট করে ক্যাপিটালস তোলে ১৬০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে গালফ […]
বিপর্যস্ত দেশের পাশে দাঁড়ালো শ্রীলঙ্কা ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : সাইক্লোন দিতওয়ার ভয়াবহ আঘাতে বিপর্যস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে দেশের ক্রিকেট বোর্ড। সরকারঘোষিত ‘রিবিল্ডিং শ্রীলঙ্কা ফান্ড’-এ ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এই সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের সভাপতি শাম্মি সিলভা ও নির্বাহী কমিটি। তারা জানিয়েছেন, জাতীয়ভাবে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিতওয়ার আঘাতে […]