ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করছে রাজস্ব বোর্ড

নিজস্ব প্রতিবেদক- প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ১০ ডিসেম্বর, ২০২৫ ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর, ২০২৫ ভ্যাট সপ্তাহ পালন করা হচ্ছে। নিবন্ধনকে গুরুত্ব প্রদান করে এ বছরের ভ্যাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব”। এ প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে আগামী ১০ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দেশব্যাপি […]

দলীয় ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার তৈরিতে অনলাইন প্ল্যাটফরমে জনতার মতাতম নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান দলটির আমির ডা. শফিকুর রহমান। পোস্টে জামায়াত আমির লেখেন, ‘আপনার একটি সুন্দর পরামর্শ বদলে দিতে পারে বাংলাদেশের আগামী। তাই আপনার মতামতকে সঙ্গে নিয়েই তৈরি হবে বাংলাদেশ […]

নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউন‚স। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘যে আদর্শে বেগম রোকেয়া আমাদের নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তাঁর বক্তব্যে, তাঁর লেখায়, আজকে […]

দীর্ঘ তিন মাস পর হিলি বন্দরে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দীর্ঘ ৩ মাস ৮ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হল দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি। রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পেঁয়াজবোঝাই প্রথম ট্রাকটি বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে পুনরায় শুরু হয় আমদানির কার্যক্রম। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তা ও আমদানিকারকদের মধ্যে। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারতের ওপর নির্ভর […]

হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর) : রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার উপজেলা কৃষি স ম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে […]

কমলগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মশাহিদ আহমদ(মৌলভীবাজার) : কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামে মো. আক্কাছ মিয়া (২২) এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মো. আবাছ মিয়ার বড় ছেলে। ৮ ডিসেম্বর (সোমবার) সকালে বাড়ির পাশের ধলাই নদীর পাড়ে গাছের সঙ্গে চাদর দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। স‚ত্রে জানা যায়- সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে […]

ওবায়দুল ও যুবলীগ সভাপতিসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ

নিজস্ব প্রতিবেদক : চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সংগঠিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতিসহ মোট সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। এই তথ্য সোমবার (০৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স‚ত্রে জানা গেছে। এই মামলার প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। এর আগে গত ১৫ অক্টোবর পৃথক […]

মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডে রেসিডেনসিয়াল কলেজের উল্টা পাশে অবস্থিত একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় এই নির্মম ঘটনা ঘটে। নিহত মা লায়লা আফরোজের বয়স ৪৮ বছর। তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজের বয়স ১৫ বছর। নিহতদের […]

পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে ক্রেতা বিক্রেতার নাভিশ্বাস হিলি বাজারে

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): দিনাজপুরের হিলি বাজারে মাত্র চার দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় আমদানি কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার (৮ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, চার দিন আগে প্রকারভেদে যে পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজি […]

মানবসম্পদ উন্নয়নে প্রয়োজন শিক্ষা – পররাষ্ট্র উপদেষ্টা

মোঃ জুয়েল নীলফামারী মানবসম্পদ উন্নয়নে কোন বিকল্প নেই আর মানবসম্পদ উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। এর জন্য বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জে মাগুরা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, পর্যাপ্ত ট্রেনিং ও শিক্ষার অভাবে বিদেশে […]