নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার

সানজিদা হক অনু(নোয়াখালী): নোয়াখালীতে নামে-বেনামে ঋণ দেওয়ার কথা উল্লেখ করে ১০ কোটির টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ ও দত্তেরহাট শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় র‍্যাবের কাছ থেকে তাকে দুদকের নোয়াখালী কার্যালয়ের তদন্ত টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, […]

৮দফা দাবি আদায়ের লক্ষ্যে বরগুনায় নার্সদের প্রতিকী শাট-ডাউন

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): পেশাগত উন্নয়নের স্বার্থে আট দফা দাবি দ্রæত বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন তারা। জনবান্ধব নার্সিং ও মিডওয়াইফারি সেবা নিশ্চিত করা এবং শিক্ষা ব্যবস্থাপনা আধুনিকায়নের দাবিসহ বরগুনা ২৫০ শয্যা হাসপাতালের নার্সরা ৮ দফা দাবি জানিয়েছেন।এ পরিপ্রেক্ষিতে কালো ব্যাজ ধারণ, বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী শাট-ডাউন কর্মসূচি পালন করেছেন তারা। রোববার সকালে হাসপাতাল চত্বরে পূর্ব নির্ধারিত এ […]

বিশ্বব্যাংকের নাম-লোগোতে প্রতারণা,এক সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভুয়া ওয়েবসাইট খুলে বিশ্বব্যাংকের নাম ও পরিচয় ব্যবহার করে অনলাইনে কম সুদে ঋণ প্রদানের প্রতারণামূলক প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছিল একটি আন্তর্জাতিক প্রতারক চক্র। এ চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)ইউনিট । প্রতারক চক্রের সদস্যরা সাধারণ জনগণের সাথে প্রথমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিজেদেরকে বিশ্বব্যাংকের […]

কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা): খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া ও খেশরা (শাহাজাদপুর) সংযোগ সেতুর কাছাকাছি কপোতাক্ষ নদ থেকে এক অজ্ঞাতনামা (পুরুষ) ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরার সময় মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি এলাকাবাসী ও প্রশাসনকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে মৃত […]

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্রীপুর বিএনপির দোয়া মাহফিল

মোঃ সেলিম(শ্রীপুর) গাজীপুর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের শ্রীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে শ্রীপুর পৌরসভার শ্রীপুর কনভেনশন সেন্টারে মাহফিলের আয়োজন ক রা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক […]

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকাস্থ উর্দুভাষীদের দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি)’চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ আছর রাজধানীর মীরপুরের ১০/ এ বাইতুল মামুর জামে মসজিদ এ মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করেন বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের সংগঠন, […]

পাইকগাছায় শিবসা ও কপোতাক্ষ নদ ভরাট হচ্ছে নিষিদ্ধ পলিথিনে

মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা): কোটি কোটি টাকা ব্যয়ে খননকৃত কপোতাক্ষ নদ ভরাট হচ্ছে নিষিদ্ধ পলিথিনে। পরিবেশের জন্য চরম ক্ষতিকর পলিথিন খুলনার পাইকগাছা উপজেলা জুড়ে ব্যবহার ও বিক্রি হচ্ছে প্রকাশ্য। আর সেই পলিথিন ব্যবহারের পরে ফেলা হচ্ছে উপজেলার প্রধান দুটি নদে। যার ফলে শিবসা ও কপোতাক্ষ নদের তীরে নিষিদ্ধ পলিথিনে স্তুপে পরিণত হয়েছে। পলিথিনের কারণে সরকারের […]

সোনারগাঁওয়ে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা তোবারক হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়। সোনারগাঁও পৌরসভার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়–য়া ৫৭ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য […]

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক: মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ শনিবার (২৯ নভেম্বর) দেশে ফিরেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম। বিশ্বব্যাপী ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিবৃন্দ এ সম্মেলনে অংশগ্রহণ করেন। উচ্চপর্যায়ের এ বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে […]

বরগুনায় সাত শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মণি বলেছেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ধর্মীয় সংখ্যালঘুদের ৫৪ বছরের বঞ্চনা ঘুচে যাবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার এ নীতি অর্থাৎ তাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হবে। তাদের […]