তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকার তথ্য ভবনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। উদ্বোধনী বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন, […]

ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার সব রুটে স্বাভাবিক চলাচল শুরু

সুমন ভট্টাচার্য (ময়মনসিংহ): দীর্ঘদিনের ভোগান্তির পর ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রকাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রশাসনের কর্মকর্তারা, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার সিদ্ধান্ত গৃহীত হয়।ধর্মঘট […]

বিআরটিএ কর্মকর্তা সৌরভ কুমার সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রবিউল ইসলাম: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) বরিশাল বিভাগের মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা এক সময়ের সাধারণ পরিবারের সন্তান, যার বাবা ছিলেন পত্রিকার হকার। কিন্তু মাত্র ১১ বছরের চাকরি জীবনে তিনি অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক হয়ে উঠেছেন। এই অভিযোগের সাথে জড়িয়ে আছে অবৈধ যানবাহন রেজিস্ট্রেশন, ঘুষবাণিজ্য, বাসে অগ্নিকান্ডের ঘটনা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযান। […]

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নায়েক আক্তার হোসেন নামের একজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে ১১টায় এই ঘটনা ঘটেছে। বিজিবি সদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সেনাবাহিনীর রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিভিন্ন সময়ে […]

মিঠাপুকুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজে আজ রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সরকারের স¤প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় সারাদেশে একযোগে শুরু হওয়া এ ক্যাম্পেইনের লক্ষ্য ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যায়ের শিক্ষার্থীদের টাইফয়েড জ্বরের টিকা প্রদান […]

নরসিংদীতে অবৈধ ব্যাটারী কারখানায় বিস্ফোরণ: ৭ শ্রমিক দগ্ধ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে সিসা তৈরির একটি কারখানায় বিস্ফোরনে ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।রবিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত কারখানাটিতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। গুরুতর আহত শ্রমিকরা হলেন- দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে […]

বরগুনায় দুর্নীতি দমন কমিশনের গনশুনানি অনুষ্ঠিত

মোঃ আসাদুজ্জামান : দুর্নীতির বিরুদ্ধে তরুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী গণশুনানি। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত  এ গণশুনানিতে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এসময় […]

পিরোজপুর জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান

নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করার লক্ষ্যে পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। জেলা আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে জেলা জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা […]

নীলফামারীতে জামায়াতের স্মারকলিপি প্রদান

মোঃ জুয়েল (নীলফামারী): আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদ এর ভিত্তিতে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। রবিবার (১২ অক্টোবর) জেলা জামায়াতের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি […]

সরকার সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল- সুপ্রদীপ চাকমা

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, সরকার সব ধর্ম ও স¤প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল এবং ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে পালনের জন্য সব সময় সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, এই উৎসব শুধু ধর্মীয় নয়, এটি পাহাড় ও সমতলের মধ্যে সমপ্রীতির সেতুবন্ধনকে আরও দৃঢ় করবে। এটি শান্তি, সমপ্রীতি ও গণতন্ত্রের বার্তা বয়ে […]