জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধসহ তিন দাবি গণ অধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিনটি দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। অন্য দাবি দুটি হলো, আজ শনিবারের মধ্যে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা এবং গতকালের হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আজ শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে […]
আমতলীতে মহিলা দল নেত্রীর গণসংযোগ

মোঃ আসাদুজ্জামান(বরগুনা): বরগুনার আমতলীতে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজ। শনিবার দিনব্যাপী আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। মহিলা দল নেত্রী আমতলীতে পৌছলে প্রথমে ফেরীঘাট থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত […]
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে- র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

রেজাউল করিম খান, সিরাজগঞ্জঃ গুম হওয়া ব্যক্তিদের স্মরণে- সিরাজগঞ্জে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষ্যে – সিরাজগঞ্জে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানবাধিকার সংগঠন অধিকার সিরাজগঞ্জ জেলা শাখা’র উদ্যোগে- শনিবার (৩০ আগষ্ট-২০২৫ খ্রিঃ)সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন মুক্তির সোপান সামনে সড়কে এই মানববন্ধন শেষে এক র্যালি প্রদর্শন করা হয়। অধিকার কর্মী অ্যাডভোকেট এস.এম. নাজমুল […]
রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে। আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসেন। এসময় মিছিলে নেতাকর্মীরা ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন […]
বিএনপির সভাপতির নামে মিথ্যা গুজব ছড়ানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাইবান্ধা থেকে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক এর নামে মিথ্য গুজব ছড়ানের প্রতিবাদে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপিরসহ অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।৩০ আগস্ট শনিবার বিকাল ৪ টায় উপজেলা ও পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে ঢাকা রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে চৌ মাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। […]
গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজু মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৩০ আগষ্ট) বিকেল সোয়া ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজু মিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের গোরক মন্ডপ (নামাটারি) গ্রামের জামাল হোসেনের ছেলে। থানা পুলিশ সূত্রে […]
নুরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: মোবাইলে ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউন‚স। এ সময় কাকরাইলের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। আজ শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, আজ দুপুর ১টায় […]
রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের(১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ৩০আগস্ট শনিবার বিশ্বরোড মারকাসুল মসজিদের পাশের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় সনাক্ত করা যায়নি। সিআইডি এবং পিবিআই এর বিশেষজ্ঞ […]
রিমান্ড শেষে আদালতে তৌহিদ আফ্রিদি, কারাগারে আটকের আবেদন

নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। একইসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তাকে কারাগারে আটক […]
ভিপি নুরকে হামলার নেপথ্যে গভীর ষড়যন্ত্র : রনি

আমাদের কন্ঠ ডেস্ক: সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, আপনারা যারা দেশের রাজনীতি নিয়ে চিন্তিত অথবা খোঁজখবর রাখেন তারা সবাই জানেন যে, গতকাল রাতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর মারাত্মক আহত হয়েছেন। তার সেই রক্তাক্ত ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাসছিল এবং তাকে কেন্দ্র করে এক অবিস্মরণীয় রাজনৈতিক সমীকরণ আমরা দেখতে […]