গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা আরো ৩ জন সহ মোট গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত এই হত্যা মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রবিউল হাসান জানান, হত্যাকান্ড সরাসরি জড়িত ৫ […]

তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী -ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতসহ সব অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরও […]

হাববিুল্লাহ বাহার কলেজে রাজনৈতিক আধপিত্য বস্তিার, ফ্যাসিস্ট শিক্ষক মুক্তাদির অবাঞ্চিত

রবিউল ইসলামঃ আওয়ামীলীগ সরকার থাকাকালীন সময় স্বৈরাচারী ক্ষমতার সুবিধা নেওয়া ছিল যেন একরকম আলাদিনের চেরাগ পাওয়ার মতো। আর এই স্বৈরাচারী ক্ষমতার সুবিধা নিতে বাদ যায়নি জাতির ভবিষ্যৎ গড়ে তোলা শিক্ষক সমাজের ব্যক্তিবর্গরাও। এমনই একজন ফ্যাসিস্ট শিক্ষক রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাবীবুল্লাহ বাহার কলেজের প্রশাসনিক কো-অর্ডিনেটর মোহাম্মদ মুক্তাদির। যিনি কলেজে কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ার […]

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে ৮৭৮কোটি টাকা পাচারের অভিযোগ

মোঃ আবু কাওছার মিঠুঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে মানিলন্ডারিং মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি) বাদী হয়ে গুলশান থানায় এ মামলা দায়ের করেন। একই সঙ্গে আদালতের নির্দেশে তাদের ১৩টি […]

সিডরম্যান জয়দেব দত্ত হত্যার বিচার চেয়ে আদালতে মামলা

মোঃ আসাদুজ্জামান আট বছর পর তালতলীর সিডরম্যান খ্যাত জয়দেব দত্ত হত্যার বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নিহতের ছেলে প্রসেনজিৎ দত্ত বাদী হয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় নিহতের শ্যালক সঞ্জীব দাস, তালতলী উপজেলা পরিষদ সাবেক দুই চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার, মনিরুজ্জামান মিন্টু ও তিন ইউপি চেয়ারম্যানসহ ১৪ […]

আটাবে প্রশাসক নিয়োগের প্রতিবাদে সদস্যদের মানববন্ধন

সালমা শাওন: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এ প্রশাসক নিয়োগের প্রতিবাদ এবং নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সংগঠনটির সাধারণ সদস্যরা। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আটাব কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ কার্যকর ফল বয়ে আনেনি। দীর্ঘমেয়াদি প্রশাসক নিয়োগের ফলে অ্যাসোসিয়েশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় […]

তালতলীতে নৌবাহিনীর অভিযান ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার কেন্দ্রীয় বাজারসংলগ্ন মডেল মসজিদ কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,আটককৃতরা হলেন, বরগুনা জেলার পরীর খাল গ্রামের শাহজালালের পুত্র বিল্লাল (২৯)ও […]

রায়গঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রেজাউল করিম খান (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে রায়গঞ্জ থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ধানগড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে থানা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ […]

কলাপাড়ায় মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কলাপাড়া উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী নার্গিস জামানের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস আক্তারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, মহিলা […]

পাইকগাছায় কপিলমুনি জাফর আউলিয়া মাদ্রাসার ভবন উদ্বোধন

মোঃ রফিকুল ইসলাম খান(পাইকগাছা) পাইকগাছার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৪তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম‍্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে […]