ঝালকাঠিতে শততম গোঁসাই নবান্ন উৎসব উদযাপন

শাওন মিয়াজী : ঝালকাঠি জেলার কাঠালিয়ায় উপজেলার আমুয়া ছোনাউটায় শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আবহে ৫ দিন ব্যাপী উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী শততম গোসাই নবান্ন উৎসব-১৪৩২। শতবর্ষী এই মহোৎসবে, বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল আশ্রম পরিদর্শন করেন, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সনাতনীদের আগমন ঘটে, যায় কারণে আশ্রম প্রাঙ্গণ […]

কুয়াশা আর শীতে স্থবির দিনাজপুর

মোঃ শাহ্ আলম মন্ডল(দিনাজপুর): হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশা আর শীতল বাতাসে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো জেলা। সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ছিল ৮৩ শতাংশ। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সকাল ৯টায় নির্ণীত চূড়ান্ত সর্বনিম্ন […]

বরিশালে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক-৪

মো:সুমন হোসেন(বরিশাল): বরিশাল নগরীতে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—হাসপাতাল রোড এলাকার ঝাউতলা ৩য় গলির বাসিন্দা শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮), ভাটিখানা এলাকার তানভীর (১৮) এবং আলিফ […]

নাচোলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। সরকারের দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রাপ্ত প্রায় দু’ হাজার পিস কম্বল ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ও তিনি নিজে বেশ কয়েকদিন যাবত রাতদিন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) করেছেন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা […]

১৬ ও ১৭ জানুয়ারি রাঙ্গামাটিতে ট্যুরিজম কনফারেন্স

আহমদ বিলাল খান: আগামী ১৬ ও ১৭ জানুয়ারি রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী ট্যুরিজম কনফারেন্স। পার্বত্য অঞ্চলের ইতিহাসে এই প্রথম রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্স-২০২৬ । এতে অংশগ্রহণ করবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং ৭০ জনেরও অধিক গবেষক। এসময় তারা তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। আয়োজকরা জানান, সম্মেলনের […]

বাড্ডায় এনসিপির নির্বাচনী অফিসে গুলি

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি গণমাধ্যমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জানান, চাঁদা না পাওয়ায় দুর্বৃত্তরা নির্বাচনী অফিস লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে […]

মিয়ানমারের সংঘর্ষের প্রভাব বাংলাদেশে ঘরছাড়া সীমান্তের মানুষ

জাহিদ হাসান(কক্সবাজার) : মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান ত্রিমুখী সংঘর্ষের সরাসরি প্রভাব পড়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায়। গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে অনেক পরিবার নিজ ঘরবাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। পুরো এলাকায় অধিকাংশ ঘরবাড়ি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (ভোররাত) টেকনাফের হোয়াইক্যং […]

তালায় র‍্যাবের অভিযান ৭০ বোতল করেক্স সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

আক্তারুল ইসলাম : সাতক্ষীরার তালায় অভিযান চালিয়ে ৭০ বোতল করেক্স সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতের নাম শংকর মন্ডল(৩৫)। তার গ্রামের বাড়ি তালা উপজেলার বলরামপুর গ্রামে। বুধবার (১৪ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা কওে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৬ এর সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানের সময় সন্দেহভাজন […]

সাতক্ষীরায় সেনা অভিযান : মাদক ও অস্ত্র উদ্ধার

আক্তারুল ইসলাম : সাতক্ষীরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে সদর উপজেলার পলাশপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী জানায়, অভিযানে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি […]

মঠবাড়িয়ায় ইটভাটায় অভিযান লাখ টাকা জরিমানা

এজাজ চৌধুরী(মঠবাড়িয়া)ঃ মঠবাড়িয়ায় ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।এসময় প্রস্তুত করা কাঁচা ইট বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে দেয়া হয়। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে বলেশ্বর নদীর তীরে এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাইসুল ইসলাম জানান, অবৈধ ইটভাটা […]